সাভারে পিতার বিরুদ্ধে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে

শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় হেলাল উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় সকালে নিজ ঘরে নিজের এক বছরের মেয়ে শিশু সুমাইয়াকে হত্যা করে তার বাবা হেলাল উদ্দিন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর ধারনা শিশুটিকে তার বাবা লাথি মেরে হত্যা করে। কিকারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি নিহত ওই শিশুর পরিবারের সদস্যরা। পরে সকালে খবর পেয়ে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য…

Read More

হাজার হাজার মানুষের শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ অক্টোবর : হাজার হাজার মানুষের অভিনন্দন, ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকালে তাকে সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার পথজুড়ে জনতার ঢল নামে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে শনিবার সকাল ৯ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এসময় শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় ১৪ দল, বুদ্ধিজীবী, সংবাদিক নেতৃবৃন্দ, খেলোয়ার ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ, সম্মলিত সাংস্কৃতিক জোট নেত্রীবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা…

Read More

সড়ক দুর্ঘটনায় কিরগিজ উপ-প্রধানমন্ত্রী নিহত

বিশকেক, ৭ অক্টোবর, : কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রী তেমির ঝুমাকাদিরভ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার মহাসড়কে ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, দেশটির উত্তরপ্রান্তের বিশকেক-কারা-বাল্টা মহাসড়কে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপ-প্রধানমন্ত্রী ও তার সহকারী টয়োটা ল্যান্ড ক্রুজারে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় গাড়ির চালক ও সহাকারীও প্রাণ হারিয়েছে। ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝুমাকাদিরভ (৩৮) চলতি বছর আগস্টে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।

Read More

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে স্থবিরতা

আড়াই মাসের বেশি দিন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে চোখের চিকিত্সা সম্পন্ন হয়েছে। আগামী ১২ অক্টোবর হাঁটুর ফলোআপ চিকিত্সার শিডিউল আছে। অতঃপর দেশে ফেরার দিনক্ষণ নির্ধারণ হতে পারে। তবে দেশে তার দীর্ঘ অনুপস্থিতির ফলে বিএনপির কর্মকাণ্ড, সাংগঠনিক পুনর্গঠনে স্থবিরতা দেখা দিয়েছে। ঝুলে পড়েছে অনেকগুলো সাংগঠনিক সিদ্ধান্ত। কর্মকাণ্ড নেই অঙ্গ সংগঠনগুলোর। কেন্দ্রের অধিকাংশ নেতাই ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কেউ কেউ বিশ্রামে অথবা দেশ-বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন। এর প্রভাব পড়েছে তৃণমূলেও। মাঠ পর্যায়ে যে গতি এসেছিল তা থিতু হয়ে গেছে। সারাদেশে জেলা…

Read More

কাঁচা মরিচ ও সবজির দাম আকাশছোঁয়া

কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতারা। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে দাম আরো বেশি। শুধু কাঁচামরিচই নয়, সব ধরনের সবজির দামও বেড়েছে। বাজারে ৫০ টাকা কেজির নীচে কোনো সবজি নেই বললেই চলে। এছাড়া চালের দাম কিছুটা কমলেও এখনো মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। ফলে ভালো নেই স্বল্প আয়ের মানুষ। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও শান্তিনগর বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের এ তথ্য পাওয়া যায়। সবজি ব্যবসায়ীরা বলেছেন, দেশে উত্পাদিত কাঁচামরিচ দিয়েই ভোক্তাদের চাহিদা মেটে। কিন্তু এ বছর বন্যা…

Read More

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর তিন সপ্তাহের সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৯টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিট) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কর্মীরা এবং সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন…

Read More

আবারো রোহিঙ্গা ঢলের আশঙ্কা জাতিসংঘের

ঢাকা, ৭ অক্টোবর : মিয়ানমারের সরকার যে সেদেশে রোহিঙ্গা মুসলিমদের কাছে কাউকে যেতে দিচ্ছে না, জাতিসংঘ সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। জাতিসংঘের মানবিক ত্রাণ দফতরের প্রধান মার্ক লোকক বলেন, সহিংসতার পরও মিয়ানমারের রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা এখনো রয়ে গেছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে মি লোকক জানিয়েছেন, মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে বলে আশংকা করছেন তারা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সেনাবাহিনীর অভিযানের মুখে ইতোমধ্যে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। গত অগাস্ট মাস থেকে রাখাইনে এই সহিংসতা শুরু হয়। গত ছ’সপ্তাহে এটি এক বড় রকমের মানবিক বিপর্যয়ে পরিণত…

Read More

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়ি, ৭ অক্টোবর : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা কালামিলে চাকমা (৪৫) ও ছেলে সত্যজীবন চাকমা (২৬)। জানা যায়, উপজেলার বেতছড়ি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের বাড়ির উপর পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পার্বণ চাকমা হতাহতের কথা নিশ্চিত করেন।

Read More

মিলাকে মারধরের অভিযোগ মামলায় স্বামী গ্রেপ্তার

ঢাকা, ৭ অক্টোবর : সংগীতশিল্পী মিলা অনেক দিন থেকেই সংবাদমাধ্যমে অভিযোগ করছিলেন, তার স্বামী পারভেজ সানজারি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন। বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা (পশ্চিম) থানায় মারধর ও যৌতুকের অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার নম্বর ৪ (১০) ২০১৭। তার এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পারভেজ সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। পারভেজ সানজারিকে গ্রেপ্তারের বিষয়টি উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে তিনি এ প্রতিবেদককে বলেন, মিলার স্বামী মারধর করে তার হাত ভেঙে দিয়েছেন। তিনি (মিলা) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা…

Read More

দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২৮

ঢাকা, ৭ অক্টোবর : সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান। দিনের শুরুতেই ওয়ানডে স্টাইলে রান তুলে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ৮৯ এবং ডু প্লেসিস ৬২ রান করে অপরাজিত আছেন। এর আগে আফ্রিকার অপেনিং জুটিতেই আছে ২টি সেঞ্চুরি। মারক্রাম ১৪৩ এবং এলগার ১১৩ রানে আউট হোন। ২৮৮ রানে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটের পতন ঘটায় প্রথম দিনের শেষ হাসিটা টাইগাররাই হাসবে বলে মনে হয়েছিল। বাংলাদেশ দলের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশিস রায়। এলগারকে ১১৩ রানেই সাজঘরে ফেরান…

Read More