ঢাকা, ৭ অক্টোবর : সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান। দিনের শুরুতেই ওয়ানডে স্টাইলে রান তুলে দক্ষিণ আফ্রিকা।
হাশিম আমলা ৮৯ এবং ডু প্লেসিস ৬২ রান করে অপরাজিত আছেন। এর আগে আফ্রিকার অপেনিং জুটিতেই আছে ২টি সেঞ্চুরি। মারক্রাম ১৪৩ এবং এলগার ১১৩ রানে আউট হোন। ২৮৮ রানে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটের পতন ঘটায় প্রথম দিনের শেষ হাসিটা টাইগাররাই হাসবে বলে মনে হয়েছিল।
বাংলাদেশ দলের হয়ে প্রথম আঘাত হানেন পেসার শুভাশিস রায়। এলগারকে ১১৩ রানেই সাজঘরে ফেরান তিনি। এরপর বাভুমাকে ৭ রানে প্রোটিয়াদের শিবিরে দ্বিতীয় আঘাত হানেন শুভাশিস। অপর সেঞ্চুরিয়ান এডেন মাকরামকে ১৪৩ রানে সরাসরি বোল্ড করে দেন আরেক পেসার রুবেল হোসেন। এতে কিছুটা স্বস্তি ফিরে টাইগার শিবিরে।
এর আগে শুক্রবার দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠান টাইগারদের অধিনায়ক মুশফিকুর রহিম। ওপেনিং জুটিতে আবারও গলার কাঁটা হয়ে দাঁড়ান এলগার ও মার্কাম। তাদের জুটিতে আসে ২৪৩ রান। পরে এই জুটি ভাঙেন শুভাশিষ। দুর্দান্ত এক ক্যাচ নিয়ে এলগারকে ফেরান মোস্তাফিজুর রহমান। এলগার ১১৩ রান করেন।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শুভাশিস রায়।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিলে ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, ক্যাগিসো রাবাদা, ওয়েইন পারনেল ও ডোয়াইন অলিভিয়ে।
