রাজশাহীর চারঘাটে মোটরসাইকেল তল্লাশির নামে এক সেনাসদস্যসহ দুজনকে পিটিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বালাদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের মারধরে আহতরা হলেন- সেনাসদস্য ইয়াসিন আরাফাত আকাশ (২৭) ও তার ভায়রা আশরাফুল ইসলাম (৩৩)। গণধোলাইয়ের শিকার দুই পুলিশ সদস্য হলেন- চারঘাট মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিনুল আলম ও কনস্টেবল মনিরুল ইসলাম। স্থানীয়রা জানান, শ্বশুরবাড়ি এসে পাশের বাজারে চা পানের উদ্দেশে মোটরসাইলে চড়ে যাচ্ছিলেন আরাফাত আকাশ ও তার ভায়রা। তাদের সঙ্গে ছিল দশ বছরের শ্যালক ফিরোজ। এএসআই শাহিনুল আলম ও কনস্টেবল মনিরুল…
Read MoreDay: October 28, 2017
নেইমার এক ম্যাচের জন্য নিষিদ্ধ
প্যারিস, ২৮ অক্টোবর : মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়োনের ওই ম্যাচে মাসেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার। রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন…
Read Moreকমিউনিটি পুলিশিং ডে-২০১৭ আজ
ঢাকা, ২৮ অক্টোবর : আজ শনিবার প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রত্যেকটি বিভাগসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটে দিনটি একযোগে উদযাপন করা হবে। ডিএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান,এ উপলক্ষে সকাল ১০টায় ডিএমপি’র সদর দফতরের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে । তিনি জানান,ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ অনুষ্ঠানের উদ্বোধন শেষে ডিএমপি’র সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাকরাইল গিয়ে শেষ হবে। র্যালি শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো.…
Read Moreউত্তর কোরিয়ার সাথে যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নয় : ম্যাট্টিস
সিউল (দক্ষিণ কোরিয়া), ২৮ অক্টোবর ; যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাট্টিস বলেছেন, তার দেশ উত্তর কোরিয়ার সাথে বিরাজমান সামরিক উত্তেজনার অবসান চায়, অতএব দেশটির সাথে যুদ্ধে জড়ানোর কোন উদ্দেশ্য নেই ওয়াশিংটনের। দক্ষিণ কোরিয়া সফররত জন ম্যাট্টিস আজ এ কথা বলেন। খবর এএফপি’র। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্র্যাম্পের একে অপরকে হুমকি প্রদান ও ব্যক্তিগত আক্রমণের কারণে বৈশ্বিক শংকার প্রেক্ষিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সফরে এসে একটা অসামরিক এলাকা পরিদর্শনকালে ম্যাট্টিস বলেন, ‘যুক্তরাষ্ট্র সমস্যার কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’ ম্যার্টিস বলেন ‘ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন…
Read Moreকুপ্রস্তাব দিতেন নারী পরিচালকরা: ইরফান খান
নিউইয়র্ক, ২৮ অক্টোবর : বলিউড নারীদের জন্য নিরাপদ নয় এমনটা জানাই ছিল। কিন্তু পুরুষদের জন্য যে সে জায়গাটা নিরাপদ নয় সেই বার্তা দিলেন এবার অভিনেতা ইরফান খান। দ্য লাঞ্চবক্সের অভিনেতা তার বিস্ফোরক মন্তব্যে বুঝিয়ে দিলেন, শুধু নারীরা নন, পুরুষ অভিনেতাদের পক্ষেও নিরাপদ নয় বলিউড। কাজ চাইতে আসা প্রত্যেক শিল্পীকে সেখানে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। খোদ ইরফান খানের মত অভিনেতাও এর শিকার হয়েছেন। নেমসেক ছবিতে নায়কের ভূমিকায় ইরফান দেখিয়েছিলেন আমেরিকায় বসবাসকারী প্রথম প্রজন্মের ভারতীয়েদের সংগ্রামের দিকটি। তেমনই তিনি তার ব্যক্তিগত কেরিয়ারের প্রথমদিকে সংগ্রামের প্রসঙ্গ বলতে গিয়ে জানিয়েছেন, বলিউডের কাস্টিং কাউচ প্রথা…
Read Moreপিঁয়াজের দাম বেড়েছে, সবজির দাম এখনো চড়া
বাজারে ফিরেছে ইলিশ। রাজধানীর বাজারগুলোতে এখন ইলিশে সয়লাব। দামেও তুলনামূলক সস্তা। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, মজুত ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা মাছ ধরতে নদীতে নেমেছেন। প্রচুর ইলিশ ধরা পড়ছে। এর মধ্যে ডিমওয়ালা ইলিশও রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার যদি নিষেধাজ্ঞার সময় আরো কয়েকদিন বাড়িয়ে দিত তাহলে মা ইলিশগুলো ডিম ছাড়তে পারত। এতে ইলিশের উৎপাদন বাড়ত। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। গতকাল বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি…
Read Moreজীবনটাকে একটু অন্যভাবে দেখতে চাই: নোভা
অভিনেত্রী নোভা ফিরোজ। কিছুদিন আগে সংসার ভাঙা নিয়ে শিরোনামে আসেন তিনি। তবে এবার সেই প্রসঙ্গের কোনো ফলোআপ নয়। ক্যারিয়ারের একযুগ পূর্ণ করলেন এই অভিনেত্রী। আর এই যুগ পূর্ণের মাসেই নোভা ফিরোজ তার ভক্ত-দর্শককে নতুন একটি খবর দিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি পেশাগতভাবে এবার তিনি কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হচ্ছেন। প্রাইভেট প্রতিষ্ঠান ‘লেভেল থ্রি ক্যারিয়ারস’-এ হেড অব কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স পদে যোগ দিচ্ছেন। আন-অফিসিয়ালি এরইমধ্যে নোভা প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন। অফিস থেকে ৭ দিনের ট্রেনিংও তিনি সম্পন্ন করেছেন। আগামী ১ নভেম্বর থেকে নোভা অফিসিয়ালি তার কাজ শুরু করবেন। কর্পোরেট ওয়ার্ল্ডে নিজের দক্ষতা প্রমাণের…
Read Moreসিনেমাকেও হার মানালো, চার বন্ধু প্রেমিক-প্রেমিকাকে হত্যা করেছিল
পুলিশের তদন্ত ঘটনাটি ছিল, প্রেমিকাকে হত্যা করে প্রেমিক আত্মহত্যা করেছে। এই ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত শেষে পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে ঘটনাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য পায়। এই ঘটনাটি হলো গত বছরের ২২ এপ্রিল রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রেমিক যুগলের (তরুণ-তরুণী) লাশ উদ্ধারের ঘটনা। পিবিআই জানিয়েছে, প্রতিশোধ নিতে চার বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমানকে হত্যার পর তার প্রেমিকা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরিনকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ জোড়া খুনের ঘটনায় জড়িত…
Read Moreগর্ভপাত হৃদরোগের ঝুঁকি বাড়ায়
যে সকল নারীদের ক্ষেত্রে একাধিকাবার অকালে গর্ভপাত এবং মৃতশিশু জন্মের ঘটনা ঘটছে, পরবর্তী জীবনে তাদের হৃদ আক্রমণের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। ১১,০০০ ইউরোপীয় মহিলার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ক্যান্সার ও পুষ্টি বিষয়ক অনুসন্ধানের আওতায় গবেষকরা এই মহিলাদের উপর পরীক্ষা পরিচালনা করেন। এদের মধ্যে শতকরা ২৫ জন কমপক্ষে একবার অকালে গর্ভ হারিয়েছেন এবং শতকরা ২ জন মৃত শিশু প্রসব করেছেন। এদের মধ্যে ৮২ জনের হৃদ আক্রমণ এবং ১১২ জনের সন্ন্যাস এর ঘটনা ঘটে। গবেষকরা দেখেছেন যে, যারা অন্তত একবার মৃত শিশু প্রসব করেছেন, শেষ জীবনে তাদের হৃদ…
Read Moreমিয়ানমার সেনা প্রধানকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোন : দ্রুত রোহিঙ্গা সংকট নিরসনের তাগিদ
ওয়াশিংটন, ২৮ অক্টোবর, : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতার দ্রুত অবসানে সেনা প্রধান মিন অং হ্লাংকে তাগিদ দিয়েছেন। টিলারসন বৃহস্পতিবার টেলিফোনে মিয়ানমার সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলাপ করে ‘রাখাইনে জাতি গত নিধন’ বন্ধের আহবান জানান। উল্লেখ্য, গত আগস্টে রাখাইনে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর উপর হামলার অজুহাত দেখিয়ে সে দেশের সেনাবাহিনী প্রধানের নির্দেশে জাতিগত সংখ্যালঘু মুসলমানদের নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষনও বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত করলে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নয়ের্ট এক বিবৃতিতে বলেন, পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে মিন অং-এর কাছে ‘রাখাইনে অব্যাহত…
Read More