কুপ্রস্তাব দিতেন নারী পরিচালকরা: ইরফান খান

ERFANনিউইয়র্ক, ২৮ অক্টোবর  : বলিউড নারীদের জন্য নিরাপদ নয় এমনটা জানাই ছিল। কিন্তু পুরুষদের জন্য যে সে জায়গাটা নিরাপদ নয় সেই বার্তা দিলেন এবার অভিনেতা ইরফান খান।

দ্য লাঞ্চবক্সের অভিনেতা তার বিস্ফোরক মন্তব্যে বুঝিয়ে দিলেন, শুধু নারীরা নন, পুরুষ অভিনেতাদের পক্ষেও নিরাপদ নয় বলিউড। কাজ চাইতে আসা প্রত্যেক শিল্পীকে সেখানে কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়। খোদ ইরফান খানের মত অভিনেতাও এর শিকার হয়েছেন।

নেমসেক ছবিতে নায়কের ভূমিকায় ইরফান দেখিয়েছিলেন আমেরিকায় বসবাসকারী প্রথম প্রজন্মের ভারতীয়েদের সংগ্রামের দিকটি। তেমনই তিনি তার ব্যক্তিগত কেরিয়ারের প্রথমদিকে সংগ্রামের প্রসঙ্গ বলতে গিয়ে জানিয়েছেন, বলিউডের কাস্টিং কাউচ প্রথা আসলে সমাজেরই প্রতিবিম্ব তুলে ধরে। যদি সমাজে নারীরা বেশি ক্ষমতাশালী হন, তবে পুরুষরা শোষিত হবেন। তাই শোষণ এখানে বড় কথা নয়, আসল কথা হল, তা চেপে যাওয়ার দিকটা।

ইরফানের মতে, নারী, পুরুষ সকলেই এ ধরনের ইঙ্গিত পান তবে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আরো বেশি। তবে যদি কারও সম্মতির অপেক্ষা না রেখে তাঁর ওপর জোর খাটানো হয়, তা অত্যন্ত দুঃখের।

এ ধরনের যৌন নিগ্রহকারীদের মুখোশ খুলে দেওয়া উচিত বলে মনে করছেন মকবুলের এই অভিনেতা। এই প্রসঙ্গে ইরফানের কথায়, যদি কেউ ভাবেন, আপসের বদলে তিনি কিছু পাবেন, তবে সেটা তাঁর নিজস্ব ব্যাপার। আবার উল্টোদিকে কেউ যদি বারবার এমন কুপ্রস্তাব দেন, তবে তাঁর পর্দা ফাঁস করা উচিত।

Related posts

Leave a Comment