দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১১ সেপ্টেম্বর ২০২৩(বিবিনিউজ):দেশে মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপন ।সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকায় বাংলাদেশ ও কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ কোরিয়া মৈত্রি হাসপাতালে ফায়ার সেফটি,আই কেয়ার উদ্বোধন শেষে এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকেদর সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এসময় আরও বলেন,দেশে উদ্বেগ জনক হাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ সচেতন না হলে এই রোগীর সংখ্যা আরও ভয়াবহ হবে দেশের হাসপাতাল গুলোতে পর্যাপ্ত ভাবে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,বাংলাদেশের কোন হাসপাতালে এখন চিকিৎসা সেবা ব্যহত হয়না না সব সরকারী হাসপাতালে রোগীদের ভালোভাবে সেবা দেওয়া হয় বলেও বলেন তিনি।

এসময় ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং ছিক,স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক ডা.এবিএম খুরশীদ আলম,বাংলাদেশ কেরিয়া মৈত্রী হাসপাতালে চিফ মেডিক্যাল অফিসার ডা.সুরজিৎ দত্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment