৩১অক্টোবর,(বিবিনিউজ): রাজধানীর শাহবাগ এলাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে…
Read MoreMonth: October 2023
মুজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ,১৫ শ্রমিক আহত
স্টাফ রিপোর্টার,৩১অক্টোবর,(বিবিনিউজ): মুজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ শ্রমিক আহত হয়েছে। এঘটনায় সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ জানায়,সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে ২৩ হাজার টাকা মুজুরির দাবিতে কয়েকটি গার্মেন্টস হামলা চালায়। এসময় পুলিশ ভাঙচুরে বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ার সেল নিক্ষেপ করলে শ্রমিক ও পুলিশের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার…
Read Moreসাভারে হরতালের বিপক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর,(বিবিনিউজ):বিএনপি জামায়াতের হরতালের বিপক্ষে মানুষের জানমাল রক্ষায় ঢাকা ১৪ আসনের বিভিন্ন সড়ক ও ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সকাল থেকে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।এসময় সংসদ সদস্য আগা খান মিন্টু বলেন পুলিশ হত্যা, প্রধান বিচারপতি ও বিচারপতি ভবনে হামলা, সাংবাদিক নির্যাতন, হাসপাতালে হামলা, এম্বুলেন্সে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ও সাধারণ যানবাহনে আগুন, ককটেল নিক্ষেপ, হরতাল আবারও বিএনপি-জামায়াত তার পুরনো রূপে ফিরেছে।সমুচিত জবাব দেবে বাংলাদেশ বলেও বলেন তিনি।
Read Moreআগামীকাল প্রধানমন্ত্রী আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন
২৯ অক্টোবর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ষষ্ঠ পর্বে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক উদ্বোধন করবেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, ষষ্ঠ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন এবং জাতীয় ইমাম পরিষদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।মানুষের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণে শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ।মডেল…
Read Moreজ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ বাংলাদেশকে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বৈশ্বিক মান বজায় রেখে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়।তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আমি একটা কথাই বলতে চাই যে, আমরা আমাদের দেশকে সারা বিশ্বের জ্ঞান-বিজ্ঞানে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।দেশের চলমান উন্নয়ন যাতে কখনোই বাধাগ্রস্ত না হয় সেজন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’ ডিগ্রি (মরণোত্তর) প্রদানের জন্য আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
Read Moreআগামীকাল সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
২৮অক্টোবর,(বিবিনিউজ):বিএনপি আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। দলটি আজ শনিবার দ্বিতীয় দফায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের কথা জানায়। প্রথমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকায় সকাল–সন্ধ্যা হরতালের কথা জানানো হয়েছিল। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ঢাকায় সকাল–সন্ধ্যা হরতালের এ ঘোষণা দিয়েছিলেন। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ায় সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে তিনি ওই ঘোষণা দিয়েছিলেন। ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল, বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকায় বারবার বিকট শব্দের মধ্যে হরতালের ঘোষণা এল। এর আগে বিএনপির ভেরিফায়েড ফেসবুক…
Read Moreবঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৮অক্টোবর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত প্রায় ৩.৩১৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেলটি উন্মোচন করার পর বন্দর নগরী চট্রগ্রাম দেশের ঐতিহাসিক যোগাযোগের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এই ধরণের টানেল দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম। প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ৪০ মিনিটে কর্ণফুলীর উত্তর তীরে পতেঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ ফলক উন্মোচন করেন এবং নগরীর পতেঙ্গাকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযোগকারী এই টানেলের ভেতর দিয়ে প্রথম যাত্রা করেন।’এরপর তিনি টানেল অতিক্রম করেন এবং নদীর দক্ষিণ তীরে আনোয়ারায় তাঁর মোটরযানের জন্য টোল পরিশোধ করেন।১০,৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়কসহ ৯.৩৯…
Read Moreবিভিন্ন মন্দিরে নগদ অর্থ, শাড়ি ,লুঙ্গিসহ উপহার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার,২৪ অক্টোবর,(বিবিনিউজ): ঢাকা ১৪ আসনের অন্তরগত সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে বিভিন্ন মন্দিরে নগদ অর্থ শাড়ি লুঙ্গিসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে কাউন্দিয়া ইউনিয়নের প্রায় ১০ টি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু।এসময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু বলেন বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবাইকে একসাথে নিয়ে স্বাধীন করেছেন ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট এক কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও…
Read Moreসাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস
স্টাফ রিপোর্টার,২৩ অক্টোবর,(বিবিনিউজ):আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩। এ উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন,বি আর টি এ ও ঢাকা জেলা সার্কেল এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।এসময় র্যালিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়েমুল হুদা, সাভার হাইওয়ে থানা পুলিশসহ সর্বস্তরের মানুষজন অংশ গ্রহণ করেন। এসময় র্যালি শেষে আলোচনা ও ফিটনেস বিহীন গাড়িতে স্টিকার লাগানো হয়।
Read Moreবঙ্গবন্ধু প্রথম উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ
স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,(বিবিনিউজ): বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) তিন দিন ব্যাপি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ফেডারেশন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগতিকরা জিতেছে ৩০টি স্বর্ন, ২০টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক। আর রানার্সআপ হওয়া নেপাল জিতেছে ১৫টি স্বর্ন, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় ফেডারেশনের সভাপতি কাজী…
Read More