স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,(বিবিনিউজ): বিএনপি জামায়াতের যেকোন আন্দোলন রাজপথে ঢাকা জেলা আওয়ামী লীগ মোকাবেলা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে এক উঠান বৈঠকে একথা বলেন তারা। উঠান বৈঠকে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে দলে দলে যোগদান করেন।
Read MoreMonth: October 2023
সিংগাইরে শ্রেষ্ঠ ইউএনও দিপন দেবনাথ এর উদ্যোগে শুরু হলো মেয়ে শিশুদের আত্মরক্ষার কৌশল
জোহরা খাতুন,২১ অক্টোবর,(বিবিনিউজ):উপজেলা প্রশাসন, সিংগাইর, মানিকগঞ্জ এর আয়োজনে সম্প্রতি সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারী শিক্ষার অগ্রগতি আর এক ধাপ এগিয়ে নিতে “মেয়ে শিশুদের আত্মরক্ষার কৌশল” আয়ত্ব করার মানসে সিংগাইর উপজেলার সম্মানিত ও সুযোগ্য ইউএনও তথা মানিকগঞ্জ জেলা শ্রেষ্ঠ ইউএনও দিপন দেবনাথ এর ব্যতিক্রমী মহতি ও অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। জাতীয় পদকপ্রাপ্ত সাবেক জাতীয় ক্রীড়াবিদ কারাতে কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার, শ্রেষ্ঠ সৃজনশীল লেখক, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক, গবেষক, বরেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট স্কাউটার মো. আলতাফ হোসেন (উড ব্যাজার) এ মেয়ে শিশুদের আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ…
Read Moreআন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর,(বিবিনিউজ):আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।বৃহষ্পতিবার বিকেলে সাভারের সিএনবি এলাকায় বিসিএস লাইভস্টক একাডেমীতে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর,বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নাম ফলক এবং বিসিএস লাইভস্টক একাডেমীর প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে কিন্তু দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এতে কোন সন্দেহ নেই বিদেশীদের কথায় বাংলাদেশ চলে না…
Read Moreবিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করলে আওয়ামী লীগ রাজপথে তাদের মোকাবেলা করবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর,(বিবিনিউজ): বিএনপি সরকার পতনের আন্দোলনের ডাক দিলেও কোন ভাবে সফল হয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) তিন দিন ব্যাপি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ফেডারেশন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন,বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে আওয়ামী লীগ রাজপথে তাদের মোকাবেলা করবে কোন ছাড় দেবে না জানিয়ে তিনি আরও বলেন,বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে বলেও বলেন তিনি। প্রতিযোগিতায়…
Read Moreফিলিস্তিনিদের জন্য এক দিনের শোক পালন করবে বাংলাদেশ
১৯ অক্টোবর,(বিবিনিউজ):ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আগামী শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে…
Read Moreশারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেছে সরকার:ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর,(বিবিনিউজ): হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাভার উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবার সাভার উপজেলায় ২২৩ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে বলে জানা গেছে।মৃৎশিল্পীরা ব্যস্ত তাদের শেষ মুহূর্তের কাজে। মাটির কাজ শেষ করে রং-তুলির খেলায় মেতে উঠেছেন তারা।পূজা মন্ডপগুলোতে আলোকসজ্জাসহ সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হচ্ছে। পূজা উপলক্ষে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।আগামী ২০ অক্টোম্বর থেকে শুরু করে ২৪ অক্টোম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হবে। এ বছর সাভার উপজেলায় মোট ২২৩ টি…
Read Moreসুন্দর মন ও সুস্থ দেহ গঠনের জন্য সাঁতার খুবই গুরুতেপূর্ণ : ইউএনও দিপন দেবনাথ
জোহরা খাতুন,১৮ অক্টোবর,(বিবিনিউজ): নদ-নদীর দেশ বাংলাদেশ। এক সময় এ দেশের বুক চিড়ে বয়ে যেতো ছোট-বড় অসংখ্য নদী। জীবন-জীবিকার অনেককিছুই ছিল একসময় নদীকেন্দ্রিক। ফলে এদেশের মানুষ হাঁটা-চলার শেখার মতোই জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিখতো সাতাঁর। কিন্তু নদ-নদী কিংবা জলাধার সংকুচিত হয়ে যাওয়া বড় বড় শহরে, এমনকি মফস্বল শহরেও সাঁতার শেখার সুযোগ সীমিত হয়ে গেছে। অনেকে সাঁতার শেখার গুরুত্ব সম্পর্কে ভুলে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন দুর্যোগের সময় সাঁতার যে কত গুরুত্বপূর্ণ তা বুঝা যায়। প্রায় প্রতিবছর নৌকাডুবিতে কিংবা পানিতে ডুবে অসংখ্য মৃত্যুর খবর দেখতে পাওয়া যায়। জাতিসঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত…
Read Moreসিংগাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমানের জন্মদিন এবং কিছু স্মৃতি
জোহরা খাতুন ,১৭অক্টোবর,(বিবিনিউজ):আমরা প্রতিনিয়ত অসংখ্য ঘটনার মধ্য দিয়ে যাই। সব ঘটনা আমাদের মনে দাগ কাটে না, স্মৃতিতে ঠিক তুলে রাখার মতো হয় না। আবার এমনও কিছু কিছু ঘটনা থাকে যেগুলো বিভিন্নভাবে আমাদেরকে আন্দোলিত করে, নতুন দিনের স্বপ্ন দেখতে সাহায্য করে। আমাদেরকে মানবিক হতে শেখায়, আনন্দ ভাগাভাগি করতে শেখায়। নির্ধারিত দায়িত্ব-কর্তব্যের বাইরে এসে জীবন উদ্যাপন করতে শেখায়। ২৭শে সেপ্টেম্বর ২০২৩ তারিখের একটি ঘটনা। সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি)’র পূর্ব নির্ধারিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ। উপজেলা থেকে…
Read Moreবিএনপি দেশে আবারও জ্বালাও পোড়াও শুরু করতে চায় :ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার ,১৬অক্টোবর,(বিবিনিউজ): সারা দেশে বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি দিশে হারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে এক গণসংযোগ কালে তিনি এ মন্তব্য করেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি দেশে আবারও জ্বালাও পোড়াও শুরু করতে চায় তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Read Moreবর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে:বেনজীর আহমেদ
স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি। দুপুরের ঢাকার ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন।সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় আরও বলেন,বিএনপি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে স্কুল কলেজ জালিয়ে দেয় আর আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে বলেও বলেন তিনি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম,গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবুল হোসেন ও ধামরাইর পৌর মেয়র গোলাম কবির উপস্থিত ছিলেন।
Read More