স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর,(বিবিনিউজ):আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।বৃহষ্পতিবার বিকেলে সাভারের সিএনবি এলাকায় বিসিএস লাইভস্টক একাডেমীতে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর,বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নাম ফলক এবং বিসিএস লাইভস্টক একাডেমীর প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে কিন্তু দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এতে কোন সন্দেহ নেই বিদেশীদের কথায় বাংলাদেশ চলে না ।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশীদ,মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মোঃ এমদাদুল হক তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
