ফিলিস্তিনিদের জন্য এক দিনের শোক পালন করবে বাংলাদেশ

১৯ অক্টোবর,(বিবিনিউজ):ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও হামলায় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আগামী শনিবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে হতাহত ব্যক্তিদের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে…

Read More

শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখেছে সরকার:ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর,(বিবিনিউজ): হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজনে সাভার উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবার সাভার উপজেলায় ২২৩ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে বলে জানা গেছে।মৃৎশিল্পীরা ব্যস্ত তাদের শেষ মুহূর্তের কাজে। মাটির কাজ শেষ করে রং-তুলির খেলায় মেতে উঠেছেন তারা।পূজা মন্ডপগুলোতে আলোকসজ্জাসহ সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হচ্ছে। পূজা উপলক্ষে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।আগামী ২০ অক্টোম্বর থেকে শুরু করে ২৪ অক্টোম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হবে। এ বছর সাভার উপজেলায় মোট ২২৩ টি…

Read More