পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়: সেতুমন্ত্রী

৩০ নভেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।’‘বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস…

Read More

জাবিতে উদ্বোধন হলো প্রজাপতি মেলা ২০২৩

স্টাফ রিপোর্টার,২৪ নভেম্বর,২০২৩(বিবিনিউজ): উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো প্রজাপতি মেলা ২০২৩। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ১৩ তম এ প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। এসময় বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রজাপতি মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে…

Read More

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আরো বিদেশি বিনিয়োগ চেয়ে বলেছেন, তাঁর সরকার বৃহত্তর বিদেশী বিনিয়োগ আকর্ষণের জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে।তিনি বলেন, ‘আরো বেশি পরিমাণে বিদেশী বিনিয়োগ যাতে বাংলাদেশে আসতে পারে সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি।’প্রধানমন্ত্রী আজ সকালে ‘হোটেল রেডিসন ব্লু’তে ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই-ফিকি) -এর ৬০ বছর পূতি উদযাপন এবং দু’দিন ব্যাপী ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩ এর উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন।‘আমরা সারাদেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে,’ উল্লেখ করে তিনি বলেন,…

Read More

ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে : প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর,২০২৩(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, শুধুমাত্র ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যেতে পারে।নগরীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমরা চাই জনগণের ভোটাধিকার অব্যাহত থাকুক এবং ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হতে পারে।’নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসংযোগ করেছে তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি।’তিনি বলেন, ‘সুতরাং,…

Read More

সিংগাইরে “একদিন স্বপ্নের দিন” শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

শেখ বাশার ,১৭ নভেম্বর,(বিবিনিউজ):মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলা প্রশাসন আয়োজনে সিংগাইর মডেল জিপিএস প্রাঙ্গণে অফিসার্স ক্লাব সিংগাইর এর অর্থায়ণে সদ্য নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আখতার । এ সময় ভাষা শহীদ রফিকের ভাই উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের উদ্যোগে শহীদ রফিকের স্মরণে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসক মহোদয় শহীদ মিনার উদ্বোধন করেন এবং শহীদ মিনারের পেছনে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সিংগাইর মডেল জিপিএস এর ক্ষুদে বিজ্ঞানীদের ক্লাবের সদস্য শিক্ষার্থীদের তৈরি…

Read More

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে: সেতুমন্ত্রী

১৬ নভেম্বর,(বিবিনিউজ): অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সংবিধানের রীতি-নীতি বিধি-বিধান পালনের প্রতিশ্রুতি দিচ্ছি। সরকারের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় সহযোগিতা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’তফসিল ঘোষণা উপলক্ষে আজ সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের পথে রাষ্ট্র ক্ষমতা বদলের চিন্তা করে না। নির্বাচনে আমরা সব সময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ নির্বাচন…

Read More

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

১৬ নভেম্বর,(বিবিনিউজ): আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বুধবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর শুক্রবার থেকে সোমবার মনোনয়ন যাচাই-বাছাই হবে, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার।সিইসি জানান,…

Read More

সাভারে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর,(বিবিনিউজ): সাভারে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নির্মাণ শেষ হওয়া প্রকল্প গুলো উদ্বোধন করেন তিনি। উদ্বোধন হওয়া প্রকল্প গুলো হলো সাভারের থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় গার্মেন্টস কর্মজীবি মহিলা হোস্টেলের ডে কেয়ার। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More

ঢাকার ধামরাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর,(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর পক্ষ থেকে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে ধামরাই উপজেলার মুন্নু কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ উদ্দিন কৃষকদের মাঝে এসব বিতরণ করেন। এসময় ওই উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে এসব দেওয়া হয়। কৃষি উপকরণের মধ্যে ছিলো সেচ মেশিন, সাবমারসিবল পাম্প, ধান পরিষ্কার করার জন্য স্ট্যান্ড ফ্যান, ডেইরি ফার্মের জন্য সিলিং ফ্যান, প্লাস্টিক কার্পেট, অটো স্প্রে মেশিন, মাছ ধরার জন্য ভেড়া জাল, কৃষি পণ্য পরিবহনের জন্য ভ্যান গাড়ি, পোল্টির জন্য খাদ্য পাত্র,…

Read More

আজও ৭ টি গার্মেন্টস বন্ধ ঘোষনা

স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর,(বিবিনিউজ):সর্বনিম্ন ২৩ হাজার টাকা মুজরির দাবিতে আজও সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সকালে শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো এলাকায় বিক্ষোভ মিছিল করে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের টিয়ারসেল নিক্ষেপ করে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা বাসায় ফিরে যান।এদিকে, সাভারের কাঠগড়ায় শ্রমিকরা রাস্তায় নেমে এসে বিতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা চলে যাওয়ার সময় তারা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।শিল্প পুলিশ জানায়, শ্রমিক বিক্ষোভে গতকাল (শনিবার) এবং আজ (রোববার) প্রায় ১’শ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬…

Read More