নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর,(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামীকাল সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স…

Read More

সাভারে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস

স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ):সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা সমবায় অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাজহারুল ইসলাম। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর সেখানে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।

Read More

সাভারে নাশকতার অভিযোগে আমিনবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ): সাভারে নাশকতার অভিযোগে আমিনবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য হারুনুর রশিদ। পুলিশ জানায়,নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে সাভারের মধুমতি মডেল টাউনের সামনে যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাভারের সাবেক এমপি বিএনপি নেতা ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে প্রধান আসামী করে ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

Read More

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যার অভিযোগে প্রায় দেড় শতাধিক দোকান ভাঙচুর

স্টাফ রিপোর্টার,৩ নভেম্বর,(বিবিনিউজ):সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে প্রায় দেড় শতাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাট করেছে শিক্ষার্থীরা। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এঘটনা ঘটে। পুলিশ বলছে,গেল মাসের ২৬ তারিখে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরের সাথে আক্রান এলাকায় কয়েক জন যুবকের প্রচন্ড ঝগড়া হয়। পরে তাকে সেই দিনেই আবারও আক্রান এলাকায় ডেকে নেন…

Read More