স্টাফ রিপোর্টার,২৪ নভেম্বর,২০২৩(বিবিনিউজ): উড়লে আকাশে প্রজাপতি,প্রকৃতি পায় নতুন গতি এই স্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো প্রজাপতি মেলা ২০২৩। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে ১৩ তম এ প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। এসময় বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এবারের প্রজাপতি মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে…
Read More