ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা ও আদাবর থেকে নিষিদ্ধঘোষিত জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২ টায় র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করা হবে বলেও খুদেবার্তায় জানানো হয়েছে।
মিতু/বিবি নিউজ/২৯৮
