ডেস্ক রিপোর্ট:ক্যারিবিয়ান অঞ্চলে একটি গ্রীষ্মম-লীয় ঝড় শক্তি সঞ্চয় করে হারিকেনে রূপ নিচ্ছে। মঙ্গলবার থেকে ঝড়টি মধ্য আমেরিকার দিকে অগ্রসর হচ্ছে। এ প্রাকৃতিক দুর্যোগের কারণে পানামায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের আঘাতের আশঙ্কায় কোস্টারিকা ও নিকারাগুয়ার উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে, দ্বীপগুলোর দিকে অগ্রসর হওয়ার আগে গ্রীষ্মম-লীয় ঝড় ওত্তো শক্তি সঞ্চয় করছে। ঝড়টি ঘন্টায় ১১০ কিলোমিটার (৭০ মাইল) বেগে ধেয়ে আসছে। মঙ্গলবার রাতে ঝড়টি হারিকেনে পরিণত হবে এবং বৃহস্পতিবার ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) বেগে নিকারাগুয়া ও কোস্টারিকায় আঘাত হানবে বলে…
Read MoreDay: November 23, 2016
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি(৩০) নিহত হয়েছেন।বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মিতু/বিবি নিউজ/৩২৬
Read Moreমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিলন টিকাদার (২০) নামের ওই গৃহকর্মীর উদ্ধার করা হয়। মিলন মাগুরা সদর উপজেলার কুরাগাছি গ্রামের বিজন টিকাদারের ছেলে। মিলন ৩ বছর ধরে প্রতিমন্ত্রীর বেইলি রোডের বাসায় কাজ করছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের দাবি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে। রমনা থানার এসআই আতোয়ার হোসেন জানান, মিলন ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় কাজ করত। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে…
Read Moreহিলারিকে কষ্ট দিতে চান না ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হিলারি ক্লিনটনকে আর কষ্ট দিতে চান না। ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারি ক্লিনটনকে জেলে পাঠাবেন’ এমন নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পুরোপুরি উল্টো পথে যাবার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওরকম কিছু করলে বরং মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মঙ্গলবার ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি। ট্রাম্পের মুখপাত্র কেলিএ্যান কনওয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ট্রাম্প এর থেকে আরো জরুরি বিষয়ে মনোনিবেশ করছেন। তিনি আরো বলছেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যে হিলারি ক্লিনটনকে বিশ্বাসযোগ্য বলে মনে করেনি সেই সত্যের মুখোমুখি তাকে…
Read Moreজাবির ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ
ডেস্ক রিপোর্ট:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিট দুটির ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ছেলেদের জন্য ১০৪টি ও মেয়েদের জন্য ৯৬টি। অন্যদিকে আইন অনুষদে ছেলেমেয়েদের জন্য ৩০টি করে ৬০টি আসন রয়েছে। প্রকাশিত ফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিটের আসনসংখ্যার সর্বাধিক ১০ গুণ শিক্ষার্থীর পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে। …
Read Moreঅভিনেতা গোলাম মধু আর নেই
ডেস্ক রিপোর্ট: গুনি অভিনেতা গোলাম হাবিবুর রহমান মধু আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার রাতে তিনি হৃদরোগজনিত কারণে মারা গেছেন। (বিস্তারিত আসছে…) মিতু/বিবি নিউজ/৩২২
Read Moreআশুলিয়ায় কারখানায় দগ্ধ ১ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শিশুশ্রমিক মারা গেছে। তার নাম আঁখি (১৪)।মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। আঁখির বাবা আশরাফুল আলম জানান, দুই মাস আগে আঁখি ওই কারখানায় চাকরিতে যোগ দেয়। তাদের বাড়ি রংপুরে। প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা…
Read More