ডেস্ক রিপোর্ট:শস্য ভান্ডার খ্যাত নাটোরে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে চাষাবাদের পাশাপাশি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিঘাপ্রতি গড়ে আড়াই মণ ধান বেশি পাওয়া যাচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ সুত্রে জানা যায়, চলতি মৌসুমে নাটোরে ৫৫ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৬৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে। অর্থাৎ অতিরিক্ত ৯ হাজার ৮১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় সর্বোচ্চ ২১ হাজার ৮৫০ হেক্টর, বড়াইগ্রামে ১৪ হাজার ১০০ হেক্টর, নাটোর সদরে ৯…
Read MoreDay: November 6, 2016
গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত দম্পতি খালাস
ডেস্ক রিপোর্ট: গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রবিবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। ওই বছরের ২৯শে ডিসেম্বর পুলিশ চার্জশিট দেয়। চলতি বছরের ৫ই ফেব্রুুয়ারি মামলাটির চার্জশিট গ্রহণ করেন আদালত। এই মামলায় জেসমিনকে গত…
Read Moreক্রিকেটার শাহাদাত দম্পতির রায় আজ
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা গৃহকর্মী নির্যাতনের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করবেন।এর আগে, গত ২২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৩১ অক্টোবর একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক। এরপর একই…
Read Moreশ্লীলতাহানির প্রতিবাদের জেরে বাবাকে হত্যা
ডেস্ক রিপোর্ট: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদের জের ধরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে নূহ নবী (৪৬) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতরা হলেন- নিহতের স্ত্রী উলাফাতুন বেগম (৪২), মেয়ে শ্যামলী (১৩) ও ভাই ফিরোজ আলী (৩৮)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় এই হত্যার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ফিরোজ আলী জানান, ঈদুল আজহার দিন নূহ নবীর মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী শ্যামলীকে শ্লীলতাহানি করে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল। এ ঘটনায় মেয়ের বাবাসহ তার আত্মীয় স্বজনরা এর প্রতিবাদ করেন।…
Read Moreনাসিরনগরে প্রশাসনের ভূমিকা নিয়ে হাইকোর্টে রিট
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর হামলায় প্রশাসনের ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।এ মা্মলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মিতু/বিবি নিউজ/১৮৪
Read Moreসারা দেশে নৌ চলাচল শুরু
ডেস্ক রিপোর্ট:সাগরে নিম্নচাপের প্রভাবে রাতে বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে সারা দেশে আবার নৌযান চলাচল হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে। আজ ভোরে সেটি সীতাকুণ্ড এলাকা দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, নিম্নচাপ দুর্বল হয়ে আসায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত তুলে নিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর অভ্যন্তরীণ নৌপথে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর সংকেত দেখাতে হবে। প্রতিকুল আবহাওয়ার কারণে শনিবার রাত ৮টা থেকে…
Read Moreবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাস্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পুরাতন ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর এবং জাতীয় চারনেতার স্মৃতি ভাস্বর জাতীয় চারনেতা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। পাকিস্তান সরকারের সময় দীর্ঘকাল কারাগারে কাটানো বঙ্গবন্ধুর সে সময়কার ব্যবহার্য নানা সামগ্রী দেখে প্রধানমন্ত্রী এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। গুড়িগুড়ি বৃষ্টির মাঝেই দুপুর ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রিয় কারাগারে এসে পৌঁছান। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতিয় চারনেতার…
Read Moreদশ জরিপেই হিলারি প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট: ই-মেইল বিতর্কের ধাক্কা সামলে আবারো শক্ত অবস্থানে ফিরে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। সর্বশেষ গত শুক্রবার প্রকাশিত ১০টি জরিপে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে তাকে নিয়ে মার্কিন ভোটারদের সন্দেহের দোলাচল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জনমত জরিপে কিছুটা এগিয়ে নিলেও তাতে ভাটার টান পড়েছে। ভোটের মাত্র তিনদিন আগে জাতীয় জরিপে অগ্রগামিতার পাশাপাশি দোদুল্যমান রাজ্যগুলোতেও অবস্থান ফিরে পেয়েছেন হিলারি। এদিকে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থীই। চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষবেলায় মনস্থির করবেন, এমন ভোটারদের মনজয়ের। খবর ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ফক্স নিউজ ও বিবিসির। খবরে…
Read Moreকোনিও হত্যার আসামিসহ ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: রংপুরের পীরগাছা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চারজন হলেন পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের এরশাদ আলম (২৮), আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের আল-আমিন (২০)। শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। তখন জেএমবি সদস্যদের ছোড়া বোমার বিস্ফোরণে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে তারা। আহত পুলিশ…
Read More