ডেস্ক রিপোর্ট: শিরোনাম দেখেই হয়তো আপনার চোখ কপালে। ব্যাপারটি একেবারেই এড়িয়ে যাওয়ার বিষয় নয়। পুরুষের অজান্তেই শরীরে দানা বাঁধছে ক্যান্সারের মত মারণব্যাধি। অসুরক্ষিত যৌনতা থেকেই আসতে পারে এই বিপদ। শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন যৌনাঙ্গের পরিচ্ছন্নতার প্রতি অবহেলা, অসচেতনতা থেকেই যৌনাঙ্গে বাসা বাঁধছে ক্যান্সার। পুরুষাঙ্গের অগ্রভাগে ময়লা জমে জমে এই ধরনের সমস্যা হয় বলেই দাবি চিকিৎসকদের। এক্ষেত্রে ছোট বেলায় যদি পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে দেওয়া হয় (খৎনা) তাহলে অনেকটা নিরাপদ থাকা যায়। আরও একটি দিকও ডাক্তারদের নজরে এসেছে। নারীদের জরায়ু থেকেও এই ক্যান্সার ভাইরাস পুরুষের দেহে ছড়িয়ে পড়ছে। ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান…
Read MoreDay: November 13, 2016
জাবিতে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি
ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, তাদের জন্য ১৪ নভেম্বর সোমবার দুপুর বারোটা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময় বৃদ্ধি করা হয়েছে। যে সকল ভর্তি প্রার্থী ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭ নভেম্বর রাত এগারোটার মধ্যে আবেদন ফি প্রদান করেও ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে। কোনো অবস্থাতেই ১৪ নভেম্বর দুপুর বারোটার পর নতুন করে ছবি ও স্বাক্ষর আপলোড করা যাবে না জাবি’র এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।…
Read Moreস্ত্রীর সামনে গুরমীতকে পোশাক খুলতে নারী ভক্তের অনুরোধ!
ডেস্ক রিপোর্ট: ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেতা গুরমীত চৌধুরীকে তার স্ত্রীর সামনেই জামা-কাপড় খুলে ফেলতে বলল তারই এক নারী অনুরাগী! এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী দেবীনা বন্দোপাধ্যায়ও। তারপর কৌশলে জায়গাটি ত্যাগ করতে বাধ্য হন তারা। ছোটপর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করেন গুরমীত চৌধুরি এবং তার স্ত্রী দেবীনা বন্দোপাধ্যায়। ছোটপর্দার রাম-সীতা হয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন অনেক বছর আগেই। সিরিয়ালের সেটেই প্রেম আর তারপর সাতপাকে বাঁধা পড়েছিলেন গুরমীত ও দেবীনা। আর তারপর থেকেই তাদের একসঙ্গে দেখা গেছে বহু রিয়্যালিটি শোতে। ধীরে ধীরে দু’জন যতই জনপ্রিয় হয়েছেন, ততই বিতর্ক তাদের ধাওয়া…
Read Moreপ্রিয়াঙ্কার বিয়ে নিয়ে যা বললেন মা!
ডেস্ক রিপোর্ট: বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মারা যাওয়ার পর মা মধু চোপড়াই তার জীবনের কাছের বন্ধু। তিনিই এবার প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মুখ খুললেন। সম্প্রতি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বললেন, অন্যান্য ভারতীয় অভিভাবকদের মতো প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে আমিও চিন্তিত ছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা আমাকে বুঝিয়েছে এখন সে খুব ভাল জায়গায় আছে। কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা। বিয়ের কথা এখনো ভাবছে না। আমিও এখন মেয়ের বিয়ে নিয়ে টেনশন করছি না। মিতু/বিবি নিউজ/২৫০
Read Moreপাকিস্তানে শাহ নূরানি মাজারে বোমা হামলায় নিহত ৫২
ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশে শনিবার সূফি মাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত ও আরো শতাধিক লোক আহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানায়। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দূরে খুজধার জেলায় সূফি অলি শাহ্ নূরানীর মাজারে একটি অনুষ্ঠান চালাকালে এ হামলা চালানো হয়। ঘটনার পর দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত মাজারটিতে পৌঁছাতে জরুরি উদ্ধারকারী সংস্থার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। মাজারটিতে প্রতিদিন সন্ধ্যার আগে সূফি নাচ ‘ধামাল’ অনুষ্ঠিত হয়। প্রতিদিনের মতো শনিবারও এই নাচের অনুষ্ঠান চলাকালে হামলাটি চালানো হয়। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই ঘটনার…
Read Moreবেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক
ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা। রবিবার সকাল আটটার দিকে দৌলতপুর পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের বাড়ি ফরিদপুর যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ২১ বিজিবির দৌলতপুর বিওপির কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন নারী ও পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তিনি আরো বলেন, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তারা অবৈধভাবে…
Read Moreসিরাজগঞ্জে অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর ধারের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সকালে জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পিছন শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য…
Read Moreমোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যায় খুনির মা-বোন আটক
ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনির মা ও বোনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক রয়েছে।এর আগে শনিবার রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আলীম পরীক্ষার্থী আলামীনকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী শত্রপক্ষের লোকেরা। আলামীন ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র এবং ওই গ্রামের হোসেন আলী শেখের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২) আলামীনকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। থানার…
Read Moreবাংলাদেশকে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন
ডেস্ক রিপোর্ট: রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে গতকাল এই অর্থ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইনে বাংলাদেশের দূতাবাসে জমা হয়েছে। শুক্রবার ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ অর্থ গ্রহণ করেছে। তিনি বলেন, জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ…
Read Moreদুপুরে মুশফিক-ড্যারেন মুখোমুখি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর চতুর্থ আসরে আজ যথারীতি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই্-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রবিবার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। খেলাটি শুরু হবে দুপুর দুইটায়। দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স। পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে রাজশাহী কিংস। দলটি এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে। অন্যদিকে বরিশাল বুলস ২ ম্যাচে ১ জয়…
Read More