ডেস্ক রিপোর্ট: আজ সোমবার ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বর্তমান গণতন্ত্রের আবরণে স্বৈরতান্ত্রিক সরকারের আমলে সম্পূর্ণ বৈরী পরিবেশে এবার দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়েছে। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। মিতু/বিবি নিউজ/১৯৪
Read MoreDay: November 7, 2016
সাভারে স্বামীর হাতে স্ত্রী খুন
ডেস্ক রিপোর্ট:সাভারে স্বামীর বিরুদ্ধে শাহানা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে খাগান এলাকার কাজলের ভাড়া বাড়িতে গার্মেন্টসকর্মী শাহানা আক্তারকে গলা টিপে হত্যা করেন তার স্বামী লিমন মিয়া। পরে শাহানার বোন রাহিনাকে মোবাইল ফোনে শাহানা আত্মহত্যা করেছে এমন কথা বলে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায় সে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ রুমের দরজার ভেঙে মরদহ উদ্ধার করেন। মরদেহটি ময়না…
Read Moreমাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোট:মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রবিবার রাত ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সদস্যের নাম শওকত (৩৮)।বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। শওকতের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিতু/বিবি নিউজ/১৯২
Read Moreহিলারি ক্লিনটন নির্দোষ : এফবিআই
ডেস্ক রিপোর্ট: মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির তদন্ত করে তার বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই-এর পরিচালক বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় ইমেইল ব্যবহার করা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল, এই নিয়ে তদন্তের পর দেখা যাচ্ছে যে, ক্লিনটনের বিরুদ্ধে কোনো অভিযোগ করাটা উচিত হবে না। সোমবার বিবিসি এক খবরে জানায়, কংগ্রেসম্যানকে পাঠানো এক চিঠিতে এফবিআই-এর পরিচালক জেমস কোমি বলেছেন, ঘটনার পর্যালোচনা শেষ করেছে এফবিআই। তবে সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। ফলে এই ঘটনা নিয়ে কোমি’র আগের বক্তব্যই অপরিবর্তনীয় রয়েছে। গত…
Read Moreশীতের আগমনী বার্তা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে অতিথি পাখি
শেখ সালমা আক্তার : শীতের আগমনী বার্তা নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি পাখির কল কাকলিতে মুখর এখন পুরো বিশ্ববিদ্যালয়। ঋতুর পালাক্রমে বিদায় নিচ্ছে শরৎ। পাতাঝরা হেমন্ত এসে কড়া নাড়ছে দরোজায়। হেমন্ত যেতে না যেতেই কুয়াশার চাঁদর পরে বাংলার জমিনে নামছে শীত। যদিও ইতিমধ্যে একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের শেষ বেলায়ও শীত পড়ছে বেশ। প্রকৃতির যখন এ অবস্থা ঠিক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে হাজার হাজার অতিথি পাখি। পাখি গুলো দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লেকে ভীড় করেন দর্শনার্থীরা। দেখলেই বোঝা যায়, ষড়ঋতুর এই…
Read More