গণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৫ অক্টোবর

ঢাকা, ২৮ সেপ্টেম্বর : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগ্রহী কেবলমাত্র অধূমপায়ী শিক্ষার্থীরা ৫০০ টাকায় ভর্তি পরীক্ষার আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ করতে পারবেন। আবেদনের প্রাথমিক যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে জিপিএ ২.৫ থাকতে হবে। তবে ফিজিওথেরাপিতে ভর্তির জন্য জিপিএ ৩.৫ প্রয়োজন।

আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা মির্জানগরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।

 

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৪১০

Related posts

Leave a Comment