চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর : জেলায় এবার ১৯০টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হতে আর বাকি ৮ দিন। পূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মন্ডপগুলোতে প্রতিমা তৈরির মৃতশিল্পীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে প্রতিমা তৈরির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। মন্দিরগুলোতে সাজসজ্জার কাজ ও চলছে। শহরের নতুন বাজার গোপাল জিউর আখড়া, কালিবাড়ী মন্দির, পুরাণ বাজার হরিসভা মন্দিরে এ চিত্র দেখা গেছে। আগামী ২৬ সেপ্টেম্বর শ্রী দুর্গাদেবীর বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। ৩০…
Read MoreDay: September 17, 2017
৭১-এর অভিজ্ঞতার আলোকেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি : তোফায়েল আহমেদ
ঢাকা, ১৭ সেপ্টম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকেই মানবিক কারণে আমরা বাংলাদেশে রোহিঙ্গাদের অশ্রয় দিচ্ছি। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীরের লেখা মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর মর্মকথা ২ খন্ড, আর্থ সামাজিক উন্নয়নে জ্বালানী খাতের ভূমিকা:প্রক্ষিত বাংলাদেশ, সমসাময়িক সাধারণ জ্ঞান ও চলমান অর্থনৈতিক বৈশিষ্ট্য এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সংস্কৃতি সচিব ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল…
Read Moreআজ মহান শিক্ষা দিবস
ঢাকা, ১৭ সেপ্টেম্বর : সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন। শরীফ কমিশন নামে খ্যাত এসএম শরীফের নেতৃত্বে গঠিত এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের প্রতিবেদন পেশ করে। এতে শিক্ষা বিষয়ে যেসব প্রস্তাবনা ছিল তা…
Read Moreওপেন এডুকেশনাল রিসোর্সেস কংগ্রেসে যোগ দিতে স্লোভেনিয়ায় গেছেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৭ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ার উদ্দেশ্যে গতরাতে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১৮-২০ সেপ্টেম্বর স্লোভেনিয়ার রাজধানী লুবজানায় এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। ইউনেস্কো এবং স্লোভেনিয়ার শিক্ষা, বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ওইআর ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন’। শিক্ষামন্ত্রী সম্মেলনের ওপেন এডুকেশনাল রিসোর্সেস এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে এসডিজি-৪ এর মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নে এবং জীবনব্যাপী শিক্ষণ সুযোগ তৈরিতে ওইআর-এর ভূমিকা ও ব্যবহার…
Read Moreধুম ফোর এ খল চরিত্রে শাহরুখ!
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : বলিউডে ধুম ফ্রাঞ্চাইজি মানে ধুন্ধুমার অ্যাকশন ও টানটান উত্তেজনার গল্প। এ ফ্রাঞ্চাইজির প্রতিটি ছবি নিয়েই বেশ উত্তেজনা কাজ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিংবা দর্শকদের মধ্যে। প্রতিটি সিরিজের আগেই জল্পনা চলে কে আসছেন এবার খল চরিত্রে! ‘ধুম ফোর’ নিয়েও বছর খানিক ধরে চলছে নানা জল্পনা কল্পনা। যশ রাজ ফিল্মের বরাত দিয়েই খবর এসেছিল ‘ধুম’ সিরিজের আগামী ছবিতে থাকতে পারেন বলিউডের ভাইজান সালমান খান। তবে এখন জানা গেছে, সালমান ব্যস্ত থাকবেন ‘রেস থ্রি’ সিনেমাটি নিয়ে, ফলে থাকছেন না তিনি ‘ধুম ফোর’ এ। তাই ভাইজানের বদলে ‘ধুম ফোর’ এ দেখা…
Read Moreআবারো পেছালো ম্যারাডোনার প্রীতি ম্যাচ
কলকাতা, ১৭ সেপ্টেম্বর : ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা ও সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচটি দ্বিতীয়বারের মত পিছিয়ে গেছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। ‘ঐক্যের জন্য ম্যাচ’ ট্যাগলাইনে আয়োজিত ম্যাচটি এখন নতুন তারিখ অনুযায়ী ২ অক্টোবরের পরিবর্তে তিনদিন পিছিয়ে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজনের কথা ছিল। প্রীতি ম্যাচটির টাইটেল স্পন্সর ধুলাইওয়ালা গ্রুপের প্রতিষ্ঠাতা ভিভেক কুমার আগাওয়াল বলেছেন, ‘দূর্গা পুজার জন্য সারা ভারত জুড়েই চলছে ব্যপক প্রস্তুতি। সে কারণেই মূলত ম্যাচটি পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। নতুন তারিখ অনুযায়ী ম্যাচটিকে ঘিরে বেশ…
Read Moreনিউইয়র্কের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘জোস’
নিউইয়র্ক, ১৭ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের দিকে যেন সারি বেঁধে আসছে প্রাকৃতিক দুর্যোগ। প্রথমে ঘুণিঝড় ‘হার্ভে’। এরপর হারিকেন ‘ইরমা’। এবার দেশটির নিউইয়র্কের দিকে এগিয়ে আসছে আরেকটি প্রবল শক্তির হারিকেন ‘জোস’। চলতি সপ্তাহেই এই হারিকেনটি নিউ জার্সি ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে দেশটির ‘ন্যাশনাল হারিকেন সেন্টার অ্যাডভাইসরি’ দপ্তরের বরাতে জানিয়েছে সিএনএন। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আটলান্টিকে কেপ ভার্দে এলাকার ৫৫০ মাইল দূরে রয়েছে ঘুর্ণিঝড় জোস। এখন প্রতি ঘণ্টায় ৭০ মাইল গতিবেগ রয়েছে এই হারিকেনের। তবে প্রতি মূহুর্তে এর শক্তি বাড়ছে। আগামী বুধবার এটি নিউ জার্সি ও নিউ…
Read Moreসুচিকে শেষ সুযোগ, নইলে পরিস্থিতি ভয়ংকর: জাতিসংঘ মহাসচিব
নিউইয়র্ক, ১৭ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা বিশেষ করে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সাং সু চি-কে শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। অন্যথায় পরিস্থিতি ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুটারেস। তিনি বলেছেন, যদি এই মুহূর্তে সু চি কোন পদক্ষেপ না নেয়, তাহলে পরিস্থিতি চরম বিপর্যয় ডেকে আনবে। বিবিসি এর খবরে জানায়, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ‘জাতিগত হত্যাযজ্ঞ’ উল্লেখ করে তা বন্ধে বারবার সতর্ক করে আসছে জাতিসংঘ। তবে মিয়ানমার কর্তৃপক্ষ সেনা বাহিনীর অভিযানকে সন্ত্রাসবাদ বিরোধী বলে আখ্যা দিয়ে এতে কোনো বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত…
Read Moreসমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সতর্কবার্তায় এ কথা বলা হয়। এছাড়া শনিবার আবহাওয়ার এক পূর্বাভাসে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাত হতে পারে বলে উল্লেখ করা হয়। সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায়…
Read Moreমিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর মিরপুর শাহ আলী নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। পরিবারের সঙ্গে তিনি শাহ আলী নবাবেরবাগ এলাকায় থাকতেন। নিহত শাকিলের বাবা আহসান হাবীব জানান, শাকিল বাসাতেই থাকে। তেমন কোনো কাজ করে না। শনিবার রাত ৮টার দিকে বেড়িবাঁধ সড়কে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা পড়ে আহত হয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত…
Read More