মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

nihotoবিবি নিউজ , ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর মিরপুর শাহ আলী নবাবেরবাগ বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল নওগাঁ জেলার মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। পরিবারের সঙ্গে তিনি শাহ আলী নবাবেরবাগ এলাকায় থাকতেন।

নিহত শাকিলের বাবা আহসান হাবীব জানান, শাকিল বাসাতেই থাকে। তেমন কোনো কাজ করে না। শনিবার রাত ৮টার দিকে বেড়িবাঁধ সড়কে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা পড়ে আহত হয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

 

 

 

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৪

Related posts

Leave a Comment