সাভারে পীরের বাড়িতে হামলা , ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৩৫

স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): সাভারে এক পীরের কর্মকান্ড ইসলাম বিরোধী তুলে ধরে তার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৩৫ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। রাত তিনটার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায়,চাকুলিয়া এলাকার লোকজনের অভিযোগ সেখানে কাজী জাবের আহমেদ নামের একজন ভন্ড পীর বসবাস করেন। তার কালান্দার জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ^রী মতবাদে বিশ^াসী। তার বাবা আফসার উদ্দিনের মাজার শরীফ উচ্ছেদের দাবি জানান এলাকাবাসী। রাতে এলাকাবাসী একজোট হয়ে ওই বাড়িতে গিয়ে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে বললে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ৩৫ জন আহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় বিক্ষুব্ধ জনগণের হাত থেকে মাজারে থাকা ৭২ জনের প্রাণ রক্ষা করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Related posts

Leave a Comment