বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বিশ হাজার টাকা মুচলেকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দির। বুধবার বিকাল ৩ টায় জামিন শুনানির পর অসুস্থ্য বিবেচনায় তিনি এই আদেশ দেন। তবে শুনানিতে বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেন নি। এর আগে সকালে জামিন শুনানির সময় বিএনপিপন্থি আইনজীবীরা শুনানী বর্জন করে চলে যান।এমএ মান্নানের পক্ষে আইনজীবী অ্যাড. আব্দুল হামিদ বলেন, সুনামগঞ্জে হওয়া একটি মামলায় এমএ মান্নান ২১ দিন ধরে জেল হাজতে রয়েছেন। তিনি বয়োজ্যষ্ঠ অসুস্থ্য মানুষ। চলাফেরাতে করতে অক্ষম। বিভিন্ন রোগে আক্রান্ত। হুইল চেয়ারে চলাফেরা করেন। মানসিকভাবেও…

Read More

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: উপাচার্যের অভিনন্দন

০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ২০২৫-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালেও টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদ্ সঙ্গে জড়িত সকলকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‌্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে…

Read More

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল সব ব্যাংক বন্ধ

০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সরকার নির্বাহী আদেশ ১০ অক্টোবর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত রাতে আলাদা বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দরের মতো এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপ-শাখা এবং বুথ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত…

Read More

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি ম্যান্টিটস্কি। বুধবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ম্যান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে তার দায়িত্বপালনের তিন বছরের বেশি ঘটনাবহুল সময়ের কথা স্মরণ করেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং জানান এই কেন্দ্রে আগামী বছর বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে তারা আশা করছেন। প্রকল্পটি মূলত রাশিয়ার অর্থায়ন ও কারিগরি বা বিশেষজ্ঞ সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। সাক্ষাতে তারা বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত কোম্পানি…

Read More

‘মিল্টন’ ফ্লোরিডায় আঘাত হানতে পারে

০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিল্টন’। এটি অঙ্গরাজ্যটির টম্পা থেকে ৫২০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। গত ১শ’ বছরের মধ্যে এটি সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে পারে বলে ধারনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টম্পা থেকে এএফপি জানায়।সাধারণ মানুষ যেন হারিকেনটির শক্তি বুঝতে পারেন সে জন্য টম্পার মানুষকে বিভিন্ন সতর্কতা দেয়া হচ্ছে। জাতীয় আবহাওয়া সার্ভিস সর্বশেষ এক বিবৃতিতে বলেছে, ‘যদি ঝড়টির গতি পথ একই রকম থাকে, এটি হবে গত ১শ’ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী। মিল্টন এখনো ফ্লোরিডা উপকূলের জন্য প্রাণঘাতি ঝুঁকি হিসেবে অবস্থান করছে।’এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সতর্ক করে বলেছেন, মিল্টন’ গত ১শ’ বছরে…

Read More

শপথ নিলেন হাইকোর্টে নতুন অতিরিক্ত ২৩ বিচারপতি

০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৩ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের আজ সকাল ১১ টার দিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। শপথ নেয়া ২৩ বিচারপতি হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা…

Read More

আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মিভুত

স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):শিল্পাঞ্চল আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি শ্রমিক কলোনীর ২২ কক্ষ ভস্মিভুত হয়েছে। আগুনে কক্ষে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কলোনী মালিকের। এ ঘটনায় ওই শ্রমিক কলোনীর ২২ টি পরিবার নি:স্ব হয়ে গেছে।মঙ্গলবার আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকায় ওই কলোনীতে এ আগুন লাগার ঘটনা ঘটে। জয়নাল আবেদীনের মালিকানাধীন কলোনীতে আগুনের এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ শ্রমিক কলোনী ভাড়াটিয়া সুমন, আফজাল, পাপিয়া, আবু সুফিয়ান সহ অন্যান্যরা জানান, গতকাল বিকেলে ওই কলোনীর দক্ষিণ-পূর্ব কর্ণারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের…

Read More

সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে ১ কলেজ ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার,০৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):সাভার থানা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার লাশ সাভার ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ পুকুর থেকে উদ্ধার করে।মঙ্গলবার বিকেলে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে সাতার তযোগিতার সময় সাভার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ নেওয়াজ তুসীন পানির নীচে তলিয়ে যায়।এ ঘটনার প্রায় কয়েক ঘন্টা পর সাভার ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল নিখোঁজ ছাত্র তুসীনের মরদেহ উদ্ধার করে।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাঁতার…

Read More