স্টাফ রিপোর্টার, ০৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভার ও ধামরাইয়ে হত্যা মামলায় তিন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনকে (৮০) গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকও ছিলেন। এদিকে একই মামলায় ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন চুন্নুকেও গ্রেপ্তার করে পুলিশ।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
Read More