স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোন পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নব-নিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.ড.মোবাশ্বের মোমেন এসময় আরও বলেন,আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি তাদের অধীনে পরীক্ষা গুলো অত্যান্ত গুরুত্ব পূর্ণ আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী এবং…
Read MoreDay: October 17, 2024
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজ আনুষ্ঠানিক বিচারকাজ শুরু
১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজ আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা ও গণহত্যার বিচার হবে এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারকাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।বেলা ১১টা ২০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে প্রবেশ করেন চেয়ারম্যানসহ বিচারিক প্যানেল।গত…
Read Moreশেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের দায়েরকৃত আবেদন আমলে নিয়ে আজ এই আদেশ দেন। ট্র্যাইব্যুনালের (পুরাতন) মূল ভবনের সংষ্কার কাজ চলমান থাকায় ভবন সংলগ্ন (অস্থায়ী) এজলাসে আজ সকাল সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। একপর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অপর দুই বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার…
Read Moreসাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি তরে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ভোর রাত চারটার দিকে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দূর্গাপুর এলাকার সেনাবাহিনীর (অব.) সার্জেন্টেস জহিরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়,ভোর রাতে ১৫ সদস্যের একদল অস্ত্রধারী সশস্ত্র ডাকাতদল একতলা বাড়ির পেঁপে গাছ দিয়ে ছাদে উঠেন। পরে ছাদের কেচি গেটের তালা ভেঙে প্রবেশ করে বাড়ির পাঁচ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি…
Read More