১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): ক্যামেরুন ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মার্সিসাইড ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী মাটিপ। জার্গেন ক্লপের অধীনে এ্যানফিল্ডে কাটিয়েছেন আট বছর। এই সময়ের মধ্যে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২০ সালে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও দুটি ক্যারাবাও কাপ।গত বছর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন। ঐ ম্যাচে মাটিপ এসিএল ইনজুরিতে পড়েন।লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত মৌসুমের শেষ দিনে এ্যানফিল্ডে মাটিপ ও সমর্থকরা একে…
Read MoreDay: October 14, 2024
সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা পুরুষ ৩৫ বছর, নারী ৩৭ বছর করার সুপারিশ
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে বয়সসীমার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবদুল মুয়ীদ বলেন, দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর অনেক দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা…
Read Moreঅর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার ডেরন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসনকে আলফ্রেড নোবেলের স্মরণে ২০২৪ সালের অর্থনীতি বিজ্ঞানে নোবেল বিজয়ী ঘোষণা করেছে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বলেছে, ‘প্রতিষ্ঠান কীভাবে গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণার জন্য’ এই তিন অর্থনীতিবিদকে পুরস্কার দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিজ্ঞানে পুরস্কারের কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিভিন্ন দেশের মধ্যে আয়ের বিশাল ব্যবধান হ্রাস করা আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম। মর্যাদাপূর্ণ এ পুরস্কার বিজয়ীরা এটি অর্জনের জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরেছেন।’…
Read Moreজুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানে সংক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থাকা ছাত্র-জনতার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনার জন্য করা কোন মামলায় গ্রেফতার বা হয়রানি করা হবে না। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যম-িত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য…
Read Moreএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ করা হবে। অন্যবারের মতো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা ফল ঘোষণা করবেন না উল্লেখ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, ফল প্রকাশে কোন আনুষ্ঠানিকতা থাকবে না। এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশের ঘোষণা দেবেন। তিনি জানান, আগামীকাল সকাল ১১টায় আমাদের এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল দেয়ার পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের…
Read Moreনারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক
১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোন অস্থিরতা নেই। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সকল কারখাানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। এদিকে নারায়ণগঞ্জে সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকী কারখানা…
Read More