স্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভার সিটিজেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন সম্পাদক আলমগীর কবিরকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এম কে টাওয়ার কনভেনশন হল মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান লিটন। সভায় বিগত দিনের কার্যক্রম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পদত্যাগ ও নতুন নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আগামী বনভোজনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকতা ব্যবসায়ী ওয়াকিলুর রহমান, মফিজ উদ্দিন দাদন,নব নিযুক্ত সাধারণ সম্পাদক লায়ন আলমগীর কবির, শাহ মোহাম্মদ রাসেল…
Read MoreMonth: October 2024
কুমিল্লার দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুই জনের মরদেহ কবর থেকে উত্তোলন
২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : জেলার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত দু’জনের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মামলার তদন্তের জন্য শনিবার বেলা ১১টা থেকে উত্তেলন শুরু করে বিকেল ৫টা পর্যন্ত তাদের মরদেহ উত্তোলন করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশিদ। নিহত দু’জন হলেন, দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. রিফাত (১৭)। রিফাত পেশায় ইলেকট্রিক মিস্ত্রী এবং অপরজন দিনমজুর মো.বাবু মিয়া (২৩) উপজেলার তুজারভাঙ্গা গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ওইদিন…
Read Moreশ্রীপুরে শিক্ষিকার বাড়ি দখল সরকারের হস্তক্ষেপ কামনা করে শিক্ষিকার সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোটার,২৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুরের শ্রীপুরে পাঁচতলা বাড়ি দখলের পর আবারো এক স্কুল শিক্ষিকার বাড়ি দখলের অভিযোগ এক নেতা সেলিম আহমেদের বিরুদ্ধে। শনিবার গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখলের এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা অভিযোগ করে বলেন, শ্রীপুর পৌর এলাকার দারোগার চালা গ্রামের জালাল ও আসমা বেগমের কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে পৌনে ৯ শতাংশ জমি ক্রয় করেন। জমিতে ৯টি টিন সেট রুমের বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছে। কিছুদিন যাবৎ সেলিম স্কুল শিক্ষিকার…
Read Moreভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দূর্বল হয়ে উত্তর উড়িষ্যার দিকে সরে গেছে
২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দুর্বল হয়ে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় সরে গেছে। এটি আরো দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরো সরে গিয়ে ক্রমশ: দুর্বল ও নিষ্ক্রিয় হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। এতে বলা হয়, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে…
Read Moreযুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার দেশে ফিরেছেন। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। গত ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলজে ব্র্যান্ডস কেহরিস, আন্ডার সেক্রেটারি…
Read Moreমানিকগঞ্জে সাবেক এমপি মমতাজ, জাহিদসহ ১০৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জেলার সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলাটি করেন উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মাজেদ খান, সদস্য ও সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের…
Read Moreআশুলিয়ায় ৫ আগস্ট নিখোঁজ কিশোর জিহাদ ৭০ দিন পর টঙ্গী থেকে জীবিত উদ্ধার
২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হয় কিশোর জিহাদ। পরিবারের পক্ষ থেকে একপ্রকার ভেবেই নেওয়া হয়, আন্দোলনের সময় কোনোভাবে হয়তো মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের প্রচেষ্টায় দুই মাস পর নিখোঁজ জিহাদের সন্ধান পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার পরিবার। বুধবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে। এর আগে, গত ১৮ আগস্ট আশুলিয়ার জিরাবো এলাকার বাসিন্দা বেলাল হোসেন তার ছেলে জিহাদ নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছিল, ৫…
Read Moreরান্নাঘরে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ দেখে অজ্ঞান হয়ে হাসপাতালে স্বামী
২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে মা ও-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসাইন। উদ্ধার মরদেহ দু’টি স্থানীয় নুরুল আবছারের স্ত্রী রুবি আক্তার (৩০) ও মেয়ে জারিয়া আক্তারের (৬)। স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে গেলে রান্নাঘরে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্বামী নুরুল আবসার। সাথে সাথে তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।…
Read Moreধামরাইয়ে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা
২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ তুলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন।এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি…
Read Moreশ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে আব্দুল মালেকের সংবাদ সম্মেলন
২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুরের শ্রীপুরে একটি স্বনামধন্য চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান মাওনা সিটি হাসপাতালের সুনাম বিনষ্ট করার লক্ষে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, অপপ্রচার হয়রানি ও মানহানিকর কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক। গত রবিবার উপজেলার মাওনা চৌরাস্তা মাওনা সিটি হাসপাতাল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল মালেক বলেন, একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করার লক্ষ্যে, মানববন্ধন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার দিয়ে নানা ধরনের ঋণাত্মক কর্মকান্ডে লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে । এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ…
Read More