ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা

সাভার প্রতিনিধি,২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠক হিসেবে নয় সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ তিন দিন ব্যাপি মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধের ব্যাপারে পরিকল্পনা হয়নি,ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকালাপে লিপ্ত ছিলো ছাত্রলীগ যদি ভালো রাজনীতিতে থাকতো তাহলে নিষিদ্ধ হতো না তারা নিজেরা আইন ভঙ্গ করেছে আইন হাতে তুলে নিয়েছে…

Read More

সাভারে ব্র্যাকের আরএমজি ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি,২৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার সাভারে ব্র্যাক কর্তৃক ” রোডম্যাপ টু ডিপার ফাইন্যান্সিয়াল এমপাওয়ারমেন্ট ফর আরএমজি (জগএ) ওয়ার্কার্স ইন বাংলাদেশ ” প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার,মোঃ আবু বকর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার সানজিদ মনি,প্রকল্প অবহিতকরন করেন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার, মোহাম্মদ মাহফুজুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা জেলা সমন্বয়ক, মোঃ বজলুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,সাভার উপজেলা সমাজসেবা অফিসার কেএম শহিদুজ্জামান,সাভার যুব…

Read More

রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে উপদেষ্টা পরিষদে আলোচনা

২৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা না–থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বহুল আলোচিত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়। বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার। রাষ্ট্রপতিকে নিয়ে দেশজুড়ে নানা আলোচনার মধ্যে গতকাল বুধবার দেশের অন্যতম প্রধান দল…

Read More

ঘূর্ণিঝড় ‘দানা’ আরো তীব্র হতে পারে

২৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-মধ্য দিকে সরে গেছে এবং ভয়াবহ ঘূর্ণিঝড় ‘দানা’ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো তীব্র হতে পারে। আজ ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এ কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আজ ভোর ৬টায় চট্রগ্রাম বন্দর থেকে প্রায় ৫’শ ৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৫শ’ ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা বন্দরের ৪শ’ ৮৫ কিলোমিটার দক্ষিণ এবং পায়রা বন্দর থেকে ৪শ’ ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর…

Read More

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

২৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ অবসরের বয়স এখন যা আছে, তা-ই থাকবে। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ ’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমার বিষয়টি রয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং…

Read More

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল

২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : চারসপ্তাহ ব্যাপী দেশের সাত বিভাগে (ঢাকা ব্যতীত) কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। ক্যাম্পেইনে ৬২ লাখ ১২ হাজার ৫৩২ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচি শুরু হবে।সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ডিপিএম ডা. রাজীব সরকার বাসসকে জানান, ঢাকা বিভাগ ব্যতীত সাত বিভাগে একযোগে আগামীকাল থেকে ১৮ দিনব্যাপী এইচপিভি টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারী প্রত্যেককে নিবন্ধন করতে হবে ww w.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে। ইতোমধ্য…

Read More

রাষ্ট্রপতির থাকা না থাকা এখন সাংবিধানিক নয়, রাজনৈতিক সিদ্ধান্ত: নাহিদ

২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এ প্রশ্নটি এ মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটা একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।’ সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছে জানিয়ে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘একটি গণ–অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে আমরা সে সময় বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম। কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেটআপে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা…

Read More

সুনামগঞ্জে শত শত কোটি টাকার বালু-পাথর লুটপাট

২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :নেই ইজারা, প্রজ্ঞাপন জারি করে নদীতে নৌ চলাচলেও রয়েছে নিষেধাজ্ঞা। এতো কিছুর পরেও থামছে না ইজারাবিহীন ধোপাজান নদীতে বালু-পাথর লুটপাট। নদীর প্রবেশমুখে বাঁশের আড় (বেড়া) দিয়ে ডাকঢোল পিটিয়ে বালুখেকোদের নৌ-যান প্রবেশ ঠেকানোর চেষ্টাও কাজে আসছে না। স্থানীয়দের দাবি সরকার চাইলে সবই পারে, এখানে চেষ্টার অভাব আছে। আর এভাবেই প্রতিদিন শত শত কোটি টাকার বালু-পাথর লুটপাট হচ্ছে। নদীর প্রবেশমুখেই আছে বাঁশের বেড়া, আছে পুলিশের চেকপোস্টও। সেখানে কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতিও রয়েছে। তাদের সামনেই শতশত বাল্কহেড বুঝাই হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার বালু-পাথর নিয়ে।এমন পরিবেশে জনবলের অসহায়ত্বের কথা জানালেন…

Read More

প্রধান উপদেষ্টা সুস্থ আছেন

২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পুরোপুরি সুস্থ আছেন। তিনি আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন,‘প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তিনি পুরো সপ্তাহ জুড়ে অনেক বৈঠক করেছেন, যা আমরা নিয়মিত সাংবাদিকদের জানাচ্ছি। আজও তিনি বিএনপির একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।’ রাজনৈতিক দলের সঙ্গে সরকারের চলমান সংলাপের অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কিত এক প্রশ্নের…

Read More

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর ‘রিভিউ’ আবেদন

২৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘রিভিউ’ আবেদন দায়ের করেছে। জামায়াতের ইসলামীর পক্ষে আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ বাসসকে জানান, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রদত্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে রিভিউ আবেদন দায়ের করেছেন দলের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।’ এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে বিএনপির পক্ষে দায়ের করা রিভিউ শুনানির দিন আগামীকাল ২৪ অক্টোবর ধার্য রয়েছে। পৃথক দুটি রিভিউ আবেদনের শুনানির জন্য আগামীকাল ২৪ অক্টোবর দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল…

Read More