১০৬ রানে অলআউট বাংলাদেশ

২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান বাংলাদেশের। আজ থেকে শুরু হওয়া টেস্টের প্রথম সেশনে ২৬.১ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১৪ ওভার খেলে বাকী ৪ উইকেটে ৪৬ রান যোগ করতে পারে টাইগাররা। বাংলাদেশ ইনিংসে চার ব্যাটার দুই অংকে পৌঁছেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া তাইজুল ইসলাম ১৬, মেহেদি হাসান মিরাজ ১৩,…

Read More

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম

২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে, তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্খিত প্রত্যাশা যেন পূর্ণ হয় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি অপচয় রোধ করতে হবে। আজ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন । নাহিদ ইসলাম বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার সাথে চলমান প্রকল্প অব্যাহত থাকবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্খিত সাফল্য অর্জন…

Read More

বর্তমান সরকারকে দ্রুত সংস্কার শেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে : সাভারে রিজভী

স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : এখনি গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তর্বতীকালীন সরকারকে ব্যবস্থা নিতে হতে তা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার যদি ফিরে আসে তাহলে এর দায় এই বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসময় আরও বলেন,রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে…

Read More

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বিদেশী চক্র জড়িত

স্টাফ রিপোর্টার,২১ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : সাভারের আশুলিয়ায় এবারের শ্রমিক অসন্তোষে বিদেশী চক্র জড়িত ছিলো বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব,) আব্দুল হাফিজ। রোববার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বড় রাঙ্গামাটিয়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব,) আব্দুল হাফিজ এসময় আরও বলেন,শিল্পাঅঞ্চলে বেতন ভাতা দাবি দাওয়া নিয়ে অসন্তোষ ছিলো এছাড়াও বিদেশী চক্র শ্রমিক অস্তোষনে উস্কে ও ইন্ধন দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অসন্তোষকারীদের চিহিৃত করে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে সেকারণেই এখন সব…

Read More

পাচারকৃত অর্থ ফেরত আনাই সরকারের অগ্রাধিকার : ড. সালেহউদ্দিন

২০ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, সরকার বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে।আজ রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া টাকা ফেরত আনতে আমরা টাস্কফোর্স গঠন করেছি। আমরা টাকা ফেরত আনার কাজ শুরু করেছি।’বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, মৌসুমি পণ্যসহ অন্যান্য সকল সবজির দাম শিগগিরই কমে আসবে। এছাড়াও বাজার স্থিতিশীল করার জন্য আমরা সবকিছু করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং অন্যান্য সংস্থাগুলো নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য…

Read More

জাবিতে র‌্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২০ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :আজ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ৫৩-তম ব্যাচের ভর্তিকৃত শিক্ষার্র্থীদের ক্লাস শুরু হয়েছে। সকালে বিভিন্ন বিভাগে তাদের ক্লাস শুর হয়।এদিকে র‌্যাগিং মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং বিশ্ববিদ্যালয়ে ৫৩ ব্যাচকে স্বাগত জানিয়ে মানববন্ধন ও র‌্যালি হয়েছে।সকালে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলের সামনে জমায়েত হয়ে র‌্যারি বের করেন শিক্ষার্থী।র‌্যালিটি জাবির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে কয়েকজন শিক্ষক তাদের মানববন্ধনে যোগ দেন।বিশ^বিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিনেই হলে সিট পেয়ে নবীন…

Read More

নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

১৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :নির্বাচনের সময় নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পলিসি ডিসিশন’ (নীতিনির্ধারণী ঘোষণা)। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার রাখেন। চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা গত বৃহস্পতিবার রাতে বলেছিলেন, আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে। তবে এতে অনেকগুলো ‘ফ্যাক্টর’ আছে বলে তিনি মনে করেন। এটি তার প্রাথমিক অনুমান বলেও তিনি জানান। আজ…

Read More

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার লেবানন থেকে দেশটির হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে তেল আবিবের উত্তরে সিজারিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার সিজারিয়াতে ছিল না। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ড্রোন হামলায় নেতানিয়াহুর একটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।জেরুজালেম থেকে এএফপি জানায়।প্রতিবেদনে আরো বলা হয়েছে, ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল…

Read More

আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপ প্রধান উপদেষ্টার

১৯ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন। এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়। পরবর্তী সময়ে গত ৫ অক্টোবর থেকে নতুন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন…

Read More

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ১৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোন পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নব-নিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.ড.মোবাশ্বের মোমেন এসময় আরও বলেন,আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি তাদের অধীনে পরীক্ষা গুলো অত্যান্ত গুরুত্ব পূর্ণ আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী এবং…

Read More