ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দূর্বল হয়ে উত্তর উড়িষ্যার দিকে সরে গেছে

২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): আবহাওয়া অফিস জানিয়েছে, গতকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডানা’ দুর্বল হয়ে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় সরে গেছে। এটি আরো দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরো সরে গিয়ে ক্রমশ: দুর্বল ও নিষ্ক্রিয় হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। এতে বলা হয়, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে…

Read More

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার দেশে ফিরেছেন। সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। গত ১৭ অক্টোবর সেনাবাহিনী প্রধান নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলজে ব্র্যান্ডস কেহরিস, আন্ডার সেক্রেটারি…

Read More

মানিকগঞ্জে সাবেক এমপি মমতাজ, জাহিদসহ ১০৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

২৬ অক্টোবর ২০২৪ (বিবিনিউজ): মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জেলার সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলাটি করেন উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মিয়া। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মাজেদ খান, সদস্য ও সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের…

Read More