স্টাফ রিপোর্টার, ০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বুধবার সাভারের আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কতৃপক্ষ। রাত ১০ টার দিকে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তাফা আনোয়ার ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ার পাওনা পরিশোধের এ আশ^াস দেন। শিল্প পুলিশ জানায়, গেল ২৭ আগষ্ট বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে মালিকপক্ষ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বার্ডস গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানাগুলো ছিলো বার্ডস আর এন আর ফ্যাশন লিমিটেড, বার্ডস…
Read MoreDay: October 3, 2024
নিগারের শততম ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সময়ের হিসেবে ১০ বছর আর ম্যাচের হিসেবে ১৬-মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় ধরেই ম্যাচ জেতে না বাংলাদেশ। দীর্ঘ দিনের জয়খরা কাটানোর সুযোগ ভাবা হচ্ছে যে ম্যাচকে, সেই স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে বড় পুঁজি গড়তে পারেননি নিগার সুলতানারা। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোসতারি, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ সাথি রানির। টসে জেতা বাংলাদেশ সাথি ও মুরশিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে পায় ২৬ রান। একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুরশিদা ১৪ বলে ১২…
Read Moreতিন মাস আগের হামলায় হামাসের তিন সিনিয়র নেতা নিহত হয়েছেন : ইসরাইল
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): প্রায় এক বছর যাবত ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইরত ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তিন মাস আগে এক হামলায় গাজায় হামাসের তিন সিনিয়র নেতা নিহত হয়েছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র অপারেটিভদের একজন। তিনি হামাসের বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতেন।
Read Moreমালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ৪ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন।৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে।তৌহিদ বলেন, সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং…
Read Moreপ্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে মিশর।বাংলাদেশে মিশরের রাষ্টদূত ওমর মোহি আলদিন আহমেদ ফাহমি বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানিয়েছেন।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।মিশর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ ৮টি উন্নয়নশীল দেশের শীর্ষ নেতাদের একত্রিত করবে।১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে।ডি-৮…
Read Moreএইচএসসির ফলাফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে যেকোনো দিন। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই প্রস্তাবের কথা জানিয়ে বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই ফল প্রকাশের তারিখ পাবেন তাঁরা। আগেই সিদ্ধান্ত হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং) হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এ…
Read Moreঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,০৩অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বুধবার সন্ধ্যায় ধসে পড়া রানা প্লাজার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন। এসময় ধসে পড়া রানা প্লাজার নিহত শ্রমিকের পরিবার ও আহতরা অংশ গ্রহণ করেন। এসময় তারা ভবন মালিক সোহেল রানার হাইকোর্টের জামিন বাতিল ও ফাঁসির দাবি জানান সরকারের কাছে। উল্লেখ্য গতকাল সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন প্রদান করেন হাইকোর্ট। পরে ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া…
Read More