ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,০৩অক্টোবর ২০২৪(বিবিনিউজ): বুধবার সন্ধ্যায় ধসে পড়া রানা প্লাজার সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আমিরুল হক আমিন। এসময় ধসে পড়া রানা প্লাজার নিহত শ্রমিকের পরিবার ও আহতরা অংশ গ্রহণ করেন। এসময় তারা ভবন মালিক সোহেল রানার হাইকোর্টের জামিন বাতিল ও ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

উল্লেখ্য গতকাল সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন প্রদান করেন হাইকোর্ট। পরে ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনে বুধবার এই স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

Related posts

Leave a Comment