ডেস্ক রিপোর্ট: সালমান খান, হৃতিক রোশন, জন আব্রাহামের পর এবার নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহিদ কাপুর। ব্র্যান্ডের নাম তিনি রেখেছেন স্কাল্ট। শহিদের এই ব্র্যান্ডে থাকছে মূলত পুরুষদের বিভিন্ন স্টাইলিশ বিভিন্ন পোশাক। শহিদ জানিয়েছেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেননি তখন শিয়ামক দাভরের গ্রুপে নাচ করতেন তিনি। মফঃস্বলের ছেলে ছিলেন। ফলে ফ্যাশন তেমন জানতেন না। ইন্ডাস্ট্রিতে আসার পর ফ্যাশনে তার হাতেখড়ি হয়। স্কাল্টে সেসব ধরা আছে। মূলত ফাংশনাল স্ট্রিট-স্টাইল পাওয়া যাবে স্কাল্টে। গত একবছর ধরে তিনি এই লেবেল নিয়ে চিন্তাভাবনা করছেন। কাট অফ টি শার্ট থেকে ফ্যাব্রিক, সবই থাকতে তার ব্র্যান্ডে। এদিকে, কিছুদিন আগে বাবা হয়েছেন শহিদ। মেয়ে মিশার সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। তবে খুব শিগগিরই তিনি পদ্মাবতীর শুটিং শুরুর করবেন। পদ্মাবতী পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানশালি।
মিতু/বিবি নিউজ/৪০
