রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আবদুল হামিদ (৪০) নামে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন চারখুটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দায়িত্ব পালন শেষে মোটরসাইকে রাতে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ। নগরীল চারখুটার মোড় এলাকায় আসলেই চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। ঘাতক ট্রাক চালক ও তার সহকারীকে আটক করতে…

Read More

২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম পর্বে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: শেষ হলো আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুইটার সময় সম্মেলনের  উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলনের মুলতুবি ঘোষণা করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজনের বিরতি শেষে বেলা সাড়ে তিনটায় ফের শুরু হবে সম্মেলনের কার্যক্রম। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সংসদ সদস্য, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীর প্রতি আহ্বান- আপনারা নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র, গৃহহারা, ঘর নেই, বাড়ি নেই, বৃদ্ধ, প্রতিবন্ধী- তাদের তালিকা পাঠান। আমাদের দায়িত্ব তাদের উন্নয়ন,…

Read More

যুক্তরাজ্যের ১ মাইলের মধ্যে ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাজ্যের জলসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ। সিরিয়ায় যাওয়ার জন্য উত্তর সাগরের নিয়মিত গতিপথ বদলে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। সর্বশেষ শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টায় লেখা সংবাদে দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইংলিশ চ্যানেলে যুক্তরাজ্যের ভূখণ্ড থেকে মাত্র এক মাইল দূরে রয়েছে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ। এদিকে ব্রিটিশ রয়্যাল নেভি কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় রাশিয়ার যুদ্ধজাহাজগুলো থেকে কিছুটা দূরে রয়েছে যুক্তরাজ্যের নিরাপত্তা জাহাজগুলো। এভাবেই যুদ্ধজাহাজগুলোকে উত্তর সাগরের পথে এগিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে রাশিয়ার একটি ছোট যুদ্ধজাহাজ প্রথমে র‍্যামসগেট হয়ে যুক্তরাজ্যের জলসীমানায় ঢোকে। এটি ন্যাটো…

Read More

ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তানিয়া আক্তার (২৭)। তিনি স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী। নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল সালাম জানান, তানিয়া কুনিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থেকে ওই কারখানায় চাকরি করতেন। সকাল সোয়া ৬টার দিকে কারখানা যাওয়ার পথে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে…

Read More

রাজধানীতে একই পরিবারের ৪ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট:   রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে জুরাইনের পোস্তগোলার এক বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. আজাদ (৫০) তার স্ত্রী জেসমিন বেগম (৪০), ছেলে রনি (১০) ও তার ভাইয়ের মেয়ে শারমিন (২৫)। জানা যায়, সকালে জেসমিন বেগম রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।  বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে আজাদের অবস্থা…

Read More

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট:   ক্যামেরুনে শুক্রবার যাত্রী বোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫৫ জন নিহত ও প্রায় ৬শ’ লোক আহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী এগার অ্যালাইন মেবে এনগো বলেন, ট্রেনটি মধ্যাঞ্চলীয় এসেকা নগরীতে পৌঁছার কিছু আগেই লাইনচ্যুত হয়। এটি রাজধানী ইয়াউন্ডে থেকে বাণিজ্যিক নগরী দোউয়ালায় যাচ্ছিল। দুটি নগরীতে পরিবহন সংকটের কারণে মানুষ গাদাগাদি করে ট্রেনটিতে উঠে। মন্ত্রী রাষ্ট্রীয় টিভি সিআরটিভিকে বলেন, এই ঘটনায় ৫৫ জন নিশ্চিতভাবে মারা গেছে এবং ৫৭৫ জন আহত হয়েছে।  তিনি বলেন, ‘এই ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।’ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।…

Read More

আওয়ামী লীগের পথপরিক্রমা : রোজগার্ডেন থেকে গণভবন

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালী জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙ্গালী জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজগার্ডেনে জন্মগ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন রাষ্ট্রমতায়। আওয়ামী লীগের ইতিহাস থেকে জানা যায়, এদেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন পুরনো ঢাকার কেএম দাস লেনের বশির সাহেবের রোজগার্ডেনের বাসভবনে…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় সম্মেলন উপলে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম সারাদেশ থেকে আসা কাউন্সিলর…

Read More