ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ শুরু হয়েছে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় সম্মেলন উপলে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম সারাদেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মিতু/বিবি নিউজ/১৭
