বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে খুন

khun_with_knifeবান্দরবান সদর উপজেলায় উ নাইন্দিয়া (৮০) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোররাতে বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

কে বা কারা কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে – সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাবিদা নামের এক শ্রমনকে কেয়াং (বৌদ্ধ বিহার) থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখেছে গ্রামবাসী। এখনো তিনি পলাতক।

পাড়ার কার্বারি (পাড়া প্রধান) পাই হ্রী মং (চধর ঐৎর গড়হম) ধারণা করছেন, সাবিদা শ্রমনই এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তিনি জানান, দু’বছর আগে শ্রমনব্রত গ্রহণ করে বিহারে অবস্থান করছিলেন সাবিদা। সে পাগল প্রকৃতির ছিলেন বলেও দাবি করেন তিনি।

বাকীছড়া মাঝেরপাড়া বৌদ্ধ বিহার প্রধান (বিহারাধ্যক্ষ) পাইদিতা ভিক্ষু বলেন, ধর্মীয় কারণে তিনি বুধবার পার্শ্ববর্তী রাজবিলা কেয়াংয়ে ছিলেন। হত্যাকাণ্ডের খবর শুনে তিনি ছুটে এসেছেন। বিহারে অনেক মূল্যবান মালামাল এবং নগদ অর্থ থাকলেও এ ঘটনায় কোনো কিছু খোয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা জানায়, প্রতিদিনকার মতো পাড়ার দায়করা ভিক্ষুদের ‘ছোয়াইং’ (খাবার) দিতে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনা জানতে পারে। পরে বিষয়টি বান্দরবান সদর থানাকে অবহিত করা হয়।

বান্দরবান সদর থানার ওসি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment