সাভাওে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে নুরুনাহার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর গ্রামের জনৈক শামছুল হকের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় নিজ ভাড়া ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে প্রায় পাশের রুমের লোকজন পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই গৃহবধুর স্বামী নাম মিলন মিয়া। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে…

Read More

মাস্টার্স নিয়মিত ভর্তির কোটার মেধা তালিকা প্রকাশ ১১ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা আগামী ১১ এপ্রিল প্রকাশিত হবে। ফলাফল ওইদিন বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯ টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে পাওয়া যাবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) থেকে জানা যাবে। মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির আবেদন ১২ এপ্রিল থেকে শুরু ২০১৮-২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন…

Read More

বাসে গণধর্ষণ: চালকসহ ৫ আসামি রিমান্ডে

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত বাস চালকসহ পাঁচ আসামিকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারক আতিকুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদেরকে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এদিন একই সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীকে আরেক জ্যেষ্ঠ বিচারক মনিকা খানের খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনার জবানবন্দি নেয়া হয়। উল্লেখ্য, গত রবিবার রাত ১১টার দিকে জয়পুরা…

Read More

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৫

নয়াদিল্লী, ১০ এপ্রিল : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে করে শ্রমিকদের বহন করা হচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৮১ কিলোমিটার পূর্বে পুনে জেলার খান্ডালার কাছে পুনে-সাতারা মহাসড়কে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। পুনার এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘আজ সকালে মালবাহী একটি ট্রাকে করে ৪০ শ্রমিক যাচ্ছিল। খান্ডালার কাছে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে।’ তিনি আরো বলেন, ‘এই ঘটনায় ১৮ জন…

Read More