সাভারে নুরুনাহার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর গ্রামের জনৈক শামছুল হকের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় নিজ ভাড়া ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে প্রায় পাশের রুমের লোকজন পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই গৃহবধুর স্বামী নাম মিলন মিয়া। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির।
সাভাওে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
