জাতিসংঘ, ২৪ এপ্রিল : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববারের হামলাকে ‘নৃশংস ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। খবর সিনহুয়া’র। ওই হামলায় ৬০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে। নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলায় নিহতদের পরিবারের সদস্য ও আফগান সরকারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে। তারা এই হামলায় আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে।’ বিবৃতিতে আরো বলা হয়, যে কোন ধরনের সন্ত্রাস আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। রোববারের ওই আত্মঘাতী বোমা হামলায় ২৭ নারী ও ৮…
Read MoreDay: April 24, 2018
আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পাসপোর্ট বিতর্ক নিয়ে দলটির নেতাদের কথার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার দিবাগত রাতে জয় এমন কথা বলেন তিনি। তারেক রহমানের পাসপোর্ট বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলনের বক্তব্য সংবলিত একটি সংবাদও নিজের ফেসবুক পেজে শেয়ার করে এসব কথা বলেন জয়। তিনি লিখেছেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশী পাসপোর্ট…
Read Moreতারেক পাসপোর্ট জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়েছেন’
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের আইন অনুযায়ী পাসপোর্ট জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দেশের আইন অনুযায়ী পাসপোর্ট জমা দিয়ে ট্রাভেল পারমিট নিয়েছেন। সরকারের লোকদের পক্ষ থেকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন মর্মে যে প্রচার চালানো হচ্ছে তা রাজনৈতিক প্রতিহিংসামূলক। তিনি আরো বলেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী…
Read Moreচট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
চট্টগ্রামে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। বাঁশখালী উপজেলার পেকুয়া সীমান্ত এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামি আব্দুল হাকিম মিন্টু (৩০) শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে। র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, ধর্ষণ মামলার আসামি মিন্টু বাঁশখালী-পেকুয়া সীমান্তে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মিন্টু ও তার সহযোগিরা। র্যাবও পাল্টা গুলি ছুড়লে বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে মিন্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র্যাব।…
Read More‘আমি অন্য জগতের মানুষ’
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে জয় করেছেন দর্শক ও ভক্তদের হৃদয়। ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার শৈশবের অনেকটা সময় কেটেছে অরুনাচল প্রদেশের দেওমালিতে। পরবর্তী সময়ে আবারো পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে ফিরে আসেন মিমি। স্কুল জীবন এখানে থেকেই শেষ করেন। তাই জলপাইগুড়িতেও শৈশবের বড় একটি অংশ কেটেছে এই নায়িকার। সময়ের সঙ্গে মানুষের জীবনে পরিবর্তন আসে। সেই পরিবর্তনের পথ ধরেই এখনো হেঁটে চলেছেন মিমি। শৈশব-কৈশোরে হইহুল্লোড় করে কাটানো মধুর স্মৃতি এখনো নস্টালজিয়া করে তুলে নায়িকাকে। সম্প্রতি এসব বিষয় নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা…
Read Moreবিয়ের আসর থেকে বর-কনেসহ কাজী আটক
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বাল্যবিয়ের আসর থেকে বর-কনেসহ কাজীকে আটক করেছে পুলিশ। বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ ইসবপুর গ্রামের দুলা শেখের বাড়িতে বাল্যবিয়ে প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। স্থানীয়রা জানান, ওই গ্রামের দুলা মিয়া তার অপ্রাপ্তবয়স্ক কন্যা আরমিনা খাতুনের (১৫) সঙ্গে গাইবান্ধা সদর তুলশিঘাট ফুলবাড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাওন মিয়ার (২০) বিয়ে ঠিক করেন। সোমবার দিনগত রাতে দুলা শেখের বাড়িতে এ বিয়ের প্রস্ততি চলছিল। এদিকে সচেতন এলাকাবাসী বাল্যবিয়েটি ঠেকানোর জন্য সাদুল্যাপুর উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত বর-কনে ও কাজীকে আটক করে থানায় নিয়ে আসেন। ধৃত…
Read Moreসিলেটে ৫.২ মাত্রার ভূমিকম্প
সিলেটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকের সাগাইনে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।
Read Moreদেশের কোথাও কোথাও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
ঢাকা, ২৩ এপ্রিল : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।…
Read Moreচোট পেয়েছেন মাহমুদউল্লাহও
মাহমুদউল্লাহর চোটটা অবশ্য নতুন নয়। গোড়ালির ব্যথা নিয়েই বেশ কয়েক মাস খেলছিলেন। বিসিএলের গত রাউন্ডে খেলার সময় ব্যথাটা বেড়েছে। তাই চিকিৎসকের পরামর্শে খেলছেন না বিসিএলের শেষ রাউন্ডে। জুনের শুরুতে আফগানিস্তান ও শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কথা মাথায় আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকের পরামর্শেই ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামছেন না তিনি। আগামী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আশা করছেন ক্যাম্পে শুরু থেকেই থাকবেন মাহমুদউল্লাহ। দেবাশীষ চৌধুরী বলেন, ‘গোড়ালিতে আগেই ব্যথা ছিল। ও সেটা ম্যানেজ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও বিসিএলে আগের রাউন্ডে খেলেছে। তবে…
Read Moreতারেককে ফিরতেই হবে : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরতেই হবে। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। সোমবার গণভবনে দলের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন ফরাজী এ সময় শেখ হাসিনাকে বলেন, ‘বিএনপির এক আইনজীবী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতির পিতার নাম পাল্টে ফেলবে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘২১ বছর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে দেয়নি।…
Read More