চোট পেয়েছেন মাহমুদউল্লাহও

mahamudullaমাহমুদউল্লাহর চোটটা অবশ্য নতুন নয়। গোড়ালির ব্যথা নিয়েই বেশ কয়েক মাস খেলছিলেন। বিসিএলের গত রাউন্ডে খেলার সময় ব্যথাটা বেড়েছে। তাই চিকিৎসকের পরামর্শে খেলছেন না বিসিএলের শেষ রাউন্ডে। জুনের শুরুতে আফগানিস্তান ও শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কথা মাথায় আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকের পরামর্শেই ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামছেন না তিনি।

আগামী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আশা করছেন ক্যাম্পে শুরু থেকেই থাকবেন মাহমুদউল্লাহ। দেবাশীষ চৌধুরী বলেন, ‘গোড়ালিতে আগেই ব্যথা ছিল। ও সেটা ম্যানেজ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও বিসিএলে আগের রাউন্ডে খেলেছে। তবে বিসিএলের সবশেষ রাউন্ডে খেলার সময় ব্যথা অসহনীয় হয়ে ওঠে। আপাতত একটি ইনজেকশন দেওয়া হয়েছে আর বিশ্রামে আছে। অল্প সময়েই ঠিক হয়ে ক্যাম্পের শুরু থেকেই থাকবে বলে আশা করি।

মাহমুদউল্লাহ নিজে থেকেই ঝুঁকি না নিতে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন জানিয়ে দেবাশীষ বলেন, এমনিতে চাইলে ব্যথানাশক নিয়ে বিসিএলের শেষ রাউন্ডেও খেলানো যেত মাহমুদউল্লাহকে। ব্যথাটা যেন আরও বাজে না হয়ে যায়, সেজন্যই আমরা বিশ্রামের পরামর্শ দিয়েছি।’
এরই মধ্যেই চোটে পড়েছেন মুশফিক, নাসির, তাসকিন, মোসাদ্দেক ও মিরাজ। পুনর্বাসন চলছে তামিম ইকবালের।

Related posts

Leave a Comment