চমকের অপেক্ষায় আনুশকা

বলিউড অভিনেত্রীদের সাথে ভারতীয় ক্রিকেটারদের প্রেমের সম্পর্কের খবর পেছনের সময়ে অনেক হয়েছে। তবে সফল ও রোমান্টিক জুটির উদাহরণ টানলে আনুশকা শর্মা ও বিরাট কোহলির কথা আগেই চলে আসে। সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত সুন্দর একটি সম্পর্ক ছিল বলা যায়। এমনকি বিয়েটাও এখন অনেক তারকার মডেল হয়ে দাঁড়িয়েছে। দীপিকার বিয়েতেও অনেকটা সেই রেশ থাকবে বলে জানা যায়। এবার মূল খবর হচ্ছে, আগামী মাসে জন্মদিনে বিরাটের কাছ থেকে কী উপহার পেতে যাচ্ছে আনুশকা! যেহেতু বিয়ের পর প্রথম এই জন্মদিন, তাই চমক কিছু তো থাকতে হবে। আর সেই চাপটা নিতে হচ্ছে অবশ্যই বিরাটের।…

Read More

কোনো ধরনের অস্ত্র পরীক্ষা না চালানোর অঙ্গীকার উ. কোরীয় নেতার

উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার এক ঘোষণায় বলেছেন, তিনি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উেক্ষপণ বন্ধ রাখবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উনের মধ্যে বহুল প্রত্যাশিত সম্মেলনের প্রাক্কালে পিয়ংইয়ংয়ের এ ঘোষণাকে ওয়াশিংটন স্বাগত জানিয়েছে। কোরীয় উপদ্বীপের দ্রুত কূটনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ওয়াশিংটনের দীর্ঘ প্রত্যাশিত পিয়ংইয়ংয়ের এ ঘোষণাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কোরীয় উপদ্বীপকে বিভক্ত করা ডিমিলিটারাইজড জোনে শীর্ষ সম্মেলনের জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার সাক্ষাতের এক সপ্তাহেরও কম সময় আগে এমন ঘোষণা দেয়া হলো। কিম বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের ক্ষেত্রে…

Read More

রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লস’র সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেয়া নৈশভোজে যোগ দেন। শুক্রবার নেতাদের সম্মানে লন্ডনের বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশের…

Read More

পোশাক আমদানি ইউরোপের বেড়েছে, যুক্তরাষ্ট্রের কমেছে

গত ২০১৭ সালে ইউরোপের দেশগুলোর পোশাক আমদানি আগের বছরের চেয়ে প্রায় সোয়া তিন শতাংশ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের পোশাক আমদানির তথ্য প্রদানকারী কর্তৃপক্ষ ইউরোস্ট্যাট এ তথ্য দিয়েছে। আর যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ওটেক্সা’র তথ্য অনুযায়ী একই সময়ে দেশটির পোশাক আমদানি কমেছে শূন্য দশমিক ৪৯ শতাংশ (০.৪৯%)। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মূল দুটি গন্তব্য ইউরোপ ও আমেরিকা। ফলে এ দুটি অঞ্চলের পোশাকের চাহিদা কিংবা আমদানি আমাদের পোশাক রপ্তানিকেও প্রভাবিত করে। ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী গত বছর ইউরোপের ২৮টি দেশ সবমিলিয়ে ৯ হাজার ২৮১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পোশাক আমদানি…

Read More

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

ঢাকা, ২১ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিনে ২০১৮ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ম্যাগাজিনটি মায়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে কঠিন পরিস্থতিতে আশ্রয় দেয়ার মানবিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য শেখ হাসিনাকে বিশ্বের সর্বোচ্চ মর্যাদার সবচেয়ে ক্ষমতাধর ১০০ জনের তালিকায় স্থান দেয়। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রয়েছেন। টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে নিয়ে একটি নিবন্ধও প্রকাশ করেছে। এতে নির্ভয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার চ্যালেন্স গ্রহণে তাঁর অতুলনীয়…

Read More

বরগুনায় ধারাবাহিক ভাবে সূর্যমুখীর চাষ চলছে

বরগুনা, ২১ এপ্রিল : সূর্যমুখী চাষে কোন ঝুঁকি নেই। ভোজ্য তেল ও সব ধরণের সবজির সঙ্গে খাওয়া যায়। পুষ্টিমান অনেক বেশি। কোলেস্টেরলমুক্ত তেল। এ অঞ্চলের কৃষকের কাছে লাভজনক কৃষি ফসল হিসেবে সূর্যমুখী চাষ ব্যাপক সাড়া ফেলেছে। আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামে আউশ ও আমন ধানের চাষ ছাড়া কৃষকরা কোন অর্থকরী ফসল ফলানোর চিন্তা মাথায় নেয়নি। কৃষকের কাছে বিকল্প কোন চাষযোগ্য ফসলও ছিল না। কয়েক বছর আগে উন্নয়ন সংস্থা ব্রাক তাদের বিকল্প হিসেবে সূর্যমুখী চাষ করার সুযোগ তৈরি করে দেয়। এ সূর্যমুখী চাষের সুবাদে দুই ফসলি জমি তিন ফসলিতে পরিণত হয়েছে। গত…

Read More

রাখাইন প্রদেশে সহিংসতা বন্ধ করতে কমনওয়েলথের আহ্বান

লন্ডন, ২১ এপ্রিল : নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে মানবাধিকার লংঘনকারী অপরাধীদের জবাবদিহি করানো এবং সেখানে সকল সহিংসতা বন্ধ ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ। ৫৩ জাতির গ্রুপ কমনওয়েলথ শুক্রবার যৌথ ইশতেহারে এ আহ্বান জানায়। আজ বিকেলে এখানে সমাপ্ত কমনওয়েলথ সরকার প্রধানদের ২৫তম সম্মেলনে সর্বসম্মতভাবে এ ইশতেহার গৃহীত হয়। যৌথ ইশতেহারে বলা হয়, সদস্য দেশগুলো বাংলাদেশে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত সকল রোহিঙ্গাকে স্থায়ীভাবে ফেরত নেয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সদস্য দেশগুলো তাদের মর্যাদা সহকারে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনে প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টিরও আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা…

Read More