আশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি কার্যালয় উদ্বোধন

শেখ এ কে আজাদ,সাভার,২৪ মে ২০২৬ (বিবিনিউজ ):গ্রাম পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের আশুলিয়ার পানধোয়া বাজারে স্থানীয় বিএনপি ওয়ার্ড কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
শনিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় ফিতা কেটে অস্থানীয় নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং সবার মনোবল চাঙ্গা রাখতেই এই নতুন কার্যালয় স্থাপন করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান এবং পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন রানাসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Related posts

Leave a Comment