মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ স্থগিত হাইকোর্টে

_Mannan-গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এম এ মান্নানের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

গত বছর ১৯ আগস্ট এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার যুক্তি দেখিয়ে গত বছরের ১৯ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) অনুাযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।

পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র এম এ মান্নান।

Related posts

Leave a Comment