ইউপি নির্বাচন বর্জন করলে বিএনপি তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করলে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে শিরীন নাহিন পুনম এমপি, সাম্যবাদী দলের নেতা হারুণ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি’র সংলাপের দাবী প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা দেশকে এগিয়ে নিতে যুদ্ধাপরাধীদের দল ছাড়া যে কোন দলের সাথে আলাপ-আলোচনায়…

Read More

সানি লিয়নের বিরুদ্ধে মানহানির মামলা!

লেগে গেল সানি লিয়ন ও পূজা মিশ্রর। সারা ভারতের ‘নয়নের মনি’সানির বিরুদ্ধে এবার মানহানির মামলা ঠুকলেন পূজা। কিন্তু কে এইপূজা মিশ্র? সানিকে তো সবাই জানেন, চেনেন। কিন্তু এই পূজা কোথা থেকে উদয় হলেন? ঘটনা হল, পূজা মিশ্র ‘বিগ বস’এর পঞ্চম সংস্করণে অংশ নিয়েছিলেন। এ হেন পুজা সানির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে একশো কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। কিন্তু কেন? পূজার বক্তব্য, ‘বিগ বস ৫’ চলাকালীন সানি ইচ্ছাকৃতভাবেই তাঁকে অপমান করেছিলেন। নিজের বয়ানে পূজা বলেছেন, তিনি ‘বিগ বস ৫’-এর একজন জনপ্রিয় প্রতিযোগী। সানি অনেক পরে এই শোয়ে অংশ নেন। পূজার বক্তব্য,…

Read More

সরকার ক্ষমতার অপব্যবহার না করে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে : নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার না করে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন,ঠিক তেমনি তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি অসাম্প্রদায়িক, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোহাম্মদ নাসিম সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারী কলেজ মাঠে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায়…

Read More

শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : গণপূর্ত মন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে যেভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে অচীরেই বিদ্যুৎ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। ২০১৯ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিনিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে খাদ্য রপ্তানীর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এবং অচীরেই দেশ বিদুৎ উৎপাদনের ক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।’ ২০২১ সালের মধ্যে দেশের বিদ্যুতের উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে দাড়াবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তার…

Read More

বিশ্বকাপের সর্বোচ্চ রান তামিম ইকবালের

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসরে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬ ম্যাচে ২৯৫ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ রান ভারতের বিরাট কোহলির। ৫ ম্যাচে ২৭৩ রান করেছেন তিনি। তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের জো রুট। ৬ ম্যাচে ২৪৯ রান আছে রুটের। বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন ও সুপার টেনে তিন ম্যাচ খেলেন তামিম। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৩ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রান করেন তামিম। প্রথম দুই ম্যাচের ফর্ম ধরে রেখে তৃতীয় ম্যাচে ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের…

Read More

ইসির অযোগ্যতা দেখতে ইউপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে ২০ দল

অনিয়ম, জালিয়াতি ও সন্ত্রাসদের সমালোচনা করলেও আপাতত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে আসছে না বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কতটা অযোগ্য, জনগণের সঙ্গে কতটা প্রতারণা করে এবং কতটা নিচে নামতে পারে তা দেখার জন্য ইউপি নির্বাচনের শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে ২০ দল। আজ (সোমবার) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এ কথা জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত সোয়া ৯টায় শুরু হওয়া জোটের বৈঠকে ২০ দলীয় জোটের শরীক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা…

Read More

খালেদা জিয়ার জামিন মঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল) আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগে সকাল সাড়ে ১০টার আদালত প্রাঙ্গনে পৌঁছান তিনি। এর ১০ মিনিটর পর তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার আদালত কক্ষে যান। সেখানে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত যাত্রাবাড়ীর মামলায় আত্মসমর্পণ করে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে…

Read More

বাঁশখালীতে ৩ মামলা, তদন্ত কমিটি গঠন, নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে নির্মাণকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্মীদের সংঘর্ষে অন্তত চারজন নিহতের ঘটনা মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে পুলিশ বাদী হয়ে বাঁশখালী থানায় এলাকাবাসীর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে। মামলায় ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কমিটি গঠন এদিকে, এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে পুলিশ-আনসার ও গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে চট্টগ্রামের অতিরিক্ত…

Read More

ফিলিপাইনে চলছে সিনেট শুনানি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানিতে মুখোমুখি হয়েছেন ঘটনার দুই প্রধান আলোচিত চরিত্র ব্যবসায়ী কিম অং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এর অনলাইন সংস্করণে জানা যাচ্ছে, সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। সিনেট কমিটির প্রথম শুনানিতে মায়া দেগুইতো বলেছিলেন, কিম অং আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লোরেনজো ট্যানের বন্ধু এবং অংই তার শাখায় ৪ জনকে পাঠিয়েছিলেন যারা নতুন এ্যকাউন্ট খুলে চুরির অর্থ গ্রহণ ও উত্তোলন করেছেন। কিন্তু প্রথমদিন…

Read More

রাজধানীর শ্যামপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুর বালুরমাঠ সংলগ্ন এলাকায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোঃ বিল্লাল হোসেন (৪০) মারা গেছেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বিল্লাল ঢাকার কেরানীগঞ্জ এলাকার নওয়াব আলীর ছেলে। আগুনে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ১২ মার্চ বিকালে শ্যামপুরের হালিম ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক এনামুল ও মিজান মারা যান। এ ছাড়া দগ্ধ অন্য ২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল…

Read More