আশুলিয়ায় এক গৃহবধূকে গলায় ছুরিকাঘাতে জবাই করে খুন করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে পালাতক রয়েছে পাষন্ড স্বামী। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত গৃহবধূ রিনা আক্তার (২৬)। সে নারায়ণগঞ্জের সোনারগাও এর বাড়টি এলাকার ফজুল মিয়ার মেয়ে। স্বামী মিজানুর রহমানের সাথে আশুলিয়ার খেজুর বাগান এলাকার সোহেল রানার বাগানবাড়ির একটি কক্ষে তারা থাকতো। মিজানুর সাভার এএনজেল টেক্সটাইল লিমিটেডের এমডির গাড়ির চালক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বি বাড়িয়া। রোববার সকাল ১১ টায় আশুলিয়ার খেজুরবাগান এলাকার সোহেল রানার বাগান বাড়ির একটি…
Read MoreDay: April 10, 2016
খালেদা জিয়া নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হাসিনাকে
প্রতি বছরের মতো এবারো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়। বিএনপির নেতা আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান। দিয়া ইসলাম / ৬২১
Read More১৫ দিনের অন্দোলনে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে সভাপতির পদ থেকে অপসারণ এবং তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এদিকে টানা ১৫ দিনের অন্দোলনে অচল হয়ে পড়েছে বিভাগটির শিক্ষা কার্যক্রম। দুপুরে সমাজ বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিভাগের সভাপতি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। উল্লেখ্য গত বছর ব্যবহারিক ক্লাস চলাকালে এক শিক্ষার্থীকে লাথি মারার অভিযোগ ওঠে অধ্যাপক গোলাম মইনুদ্দিন চিশতির বিরুদ্ধে। এ ঘটনায়…
Read Moreইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির বেংকুলু এলাকা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৫ দশমিক ৩ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিয়া ইসলাম / ৬১৬
Read Moreবিপাশার বিয়ের ঘোষণা
বলিউড অভিনেতা করণ সিং গ্রোভারকে আগামী ৩০ এপ্রিল বাঙালি রীতি অনুযায়ী বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু। অনেকদিন ধরে তারা প্রেমের সাম্পানে ভাসছেন। এবার থিতু হওয়ার পালা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন বিপাশা। প্রেমিকের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘অবশেষে সবার সঙ্গে সুখবর ভাগাভাগি করতে পেরে আমরা খুশি।’ এর পরদিন ২৫ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও বার্তায় সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানান তিনি। জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে অনামিকায় জ্বলজ্বলে একটি আংটি পরছেন বিপাশা। এই আংটির সুবাদেই বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। যদিও এটি অস্বীকার করেছিলেন…
Read Moreস্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে মহানবী (সা.) যা করতে বলেছেন
মহান রাব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম বলছে, পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপিত না হলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, শান্তি ও নিরাপত্তা লাভ করা যায় না, এমনকি জান্নাতও লাভ করা যাবে না। তাই রাসুলুল্লাহ (সা.) মোমিনদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ বৃদ্ধির জন্য একটি চমৎকার পন্থা বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ স্থাপন করবে। আমি কি তোমাদের এমন বিষয়ের কথা বলব না, যা করলে তোমাদের মধ্যে…
Read Moreইয়েমেনে আল-কায়েদার হামলায় অন্তত ২০ সৈন্য নিহত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আল-কায়েদা যোদ্ধারা শনিবার গাড়ি বহরে হামলা চালিয়ে অন্তত ২০ ইয়েমেনি সৈন্যকে হত্যা করেছে। একটি সামরিক সূত্র এ খবর জানায়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্র জানায়, ‘আল-কায়েদার সশস্ত্র যোদ্ধারা আবিয়ান প্রদেশে তরুণ ইয়েমেনি সৈন্যবাহী তিনটি বেসামরিক যানবাহনে অতর্কিতে হামলা চালিয়ে অন্তত ২০ জন সৈন্যকে হত্যা করেছে।’ সূত্র এএফপিকে জানায়, জিহাদিরা আহওয়ার শহরে সকাল বেলা সৈন্যদের গাড়ি থেমে নেমে যেতে আদেশ করে এবং গুলি করে হত্যা করে। এসব সৈন্য ছিল সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এদের মোতায়েন করা হচ্ছিল।…
Read Moreভারত সফরে টেস্টের সঙ্গে থাকছে টি-টোয়েন্টি !
ভারতে গিয়ে খেলার জন্য বছরের পর বছর অপেক্ষা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর মত সৌজন্যতা দেখাতে পারেনি ভারত। যদিও এর পেছনে তাদের সবচেয়ে বড় যুক্তি ছিল যে, বাণিজ্যিকভাবে লাভজনক হবে না বাংলাদেশকে আমন্ত্রণ জানানোটা। তবে দিন এখন বদলে গেছে। বাংলাদেশ-ভারত প্রতিদ্বন্দ্বীতা এখন গড়িয়েছে স্নায়ুক্ষয়ী পর্যায় পর্যন্ত। সুতরাং, ভারতে বাংলাদেশের সফর অবশ্যম্ভাবী হয়ে উঠলো। আগামী আগস্টেই ১ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। শোনা যাচ্ছিল ওই সফরে ওয়ানডে ম্যাচও খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদের। তবে এবার শোনা যাচ্ছে টেস্ট সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার সম্ভাবনা…
Read Moreমাওলানা নিজামীর রিভিউ শুনানির পরবর্তী তারিখ ৩ মে
স্টএকাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া মাওলানা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানির পরবর্তী তারিখ ৩ মে নির্ধারণ করেছেন আদালত। রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে এই দিন নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেনÑ বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ১৪ এপ্রিল থেকে ছুটি ৩০ এপ্রিল পর্যন্ত গ্রীষ্মের ছুটিতে যাচ্ছেন সুপ্রিম কোর্ট। এ ছাড়া ১ মে সরকারি ছুটি। সবকিছু বিবেচনা করে ৩ মে নতুন দিন…
Read Moreবিশ্ব ধারণাতীত গরম হতে পারে : গবেষকদের সতর্কবাণী
বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবী ধারণাতীত গরম হতে পারে। গবেষকদের ধারণা ছিল পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ১ ডিগ্রী থেকে ৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমান গবেষণায় দেখা গেছে তাপমাত্রা আরো বাড়তে পারে। ইয়েল ইউনিভার্সিটি ও লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহে সায়েন্স জার্নালে এটি প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখেছেন, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দ্বিগুণ হওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা কি পরিমাণ উষ্ণ হতে পারে। ইয়েল ইউনিভার্সিটির গবেষক আইভি টান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, জলবায়ুর সংবেদনশীলতা চার ডিগ্রী সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে…
Read More