টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

টাঙ্গাইল সদরে কথিত বন্দুকযুদ্ধে র‌্যাবের গুলিতে দুইজন নিহত হয়েছেন, যারা চরমপন্থি দলের সদস্য বলে পুলিশের ভাষ্য। বুধবার রাত ১টার দিকে উপজেলার যুগনী হাটখোলা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান। র‌্যাব ও পুলিশের দাবি, নিহত ফজলু চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ও উজ্জ্বল তার সহযোগী। এএসপি মহিউদ্দিন বলেন, রাতে যুগনী হাটখোলা এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। এ সময় চরমপন্থিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এরপর চরমপন্থিরা পালিয়ে যায় এবং…

Read More

আনুশকার খান অভিজ্ঞতা!

শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানাদি জোড়ি’র মাধ্যমে বলিউডে পা রেখেছেন আনুশকা শর্মা। এরপর ‘ব্যান্ড বাজা বারাত’ (রণবীর সিং), ‘বদমাশ কোম্পানি’ (শহিদ কাপুর), ‘পাটিয়ালা হাউজ’ (অক্ষয় কুমার), ‘জব তাক হ্যায় জান’ (শাহরুখ খান) ও আমির খানের সঙ্গে ‘পিকে’ ছবিতে অভিনয় করে দারুণ সফলতা পেয়েছেন বলিউডের এই অভিনেত্রী। খুব শিগগিরই সালমানের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন আনুশকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, তিনজনই অসাধারণ। তাদের সঙ্গে কাজ করার মজাটাই আলাদা। বলিউডের এই তিন খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি…

Read More

রাজধানীতে একই পরিবারের ৪ জন অ্যাসিডদগ্ধ

রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। দগ্ধ ব্যক্তিদের সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তারা হলেন- সুরুজ মিয়া, তার স্ত্রী মাহফুজা আক্তার, মেয়ে রিমা এবং মাহফুজার বোন নিলুফা। হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণা জানান, আজ সকাল ৬টার দিকে টোকা দেওয়ার শব্দে দরজা খুলে দেখেন দুজন মুখোশধারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে তারা। এ সময় সুবর্ণার চিৎকার শুনে তার মেয়ে, বোন ও স্বামী…

Read More

রাজধানীতে আবারো ব্লগার খুন

  বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার বিরুদ্ধে অনলাইনে লেখালেখি করতেন এমন এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নাজিমউদ্দিন সামাদ সিলেটে গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাত ৯টার দিকে ঢাকার পুরনো অংশ সূত্রাপুরের একরামপুর ট্রাফিক মোড়ে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত মি. সামাদের ওপর প্রথমে চাপাতি দিয়ে হামলা চালায়। পরে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পর পথচারীরা মি. সামাদকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।…

Read More

২ জুন বাজেট পেশ, আকার সাড়ে ৩ লাখ হাজার কোটি

আগামী ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এর আকার হতে পারে তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা। ৭ জুন পাস করা হবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেট। জুনের শেষ দিন অর্থাৎ ৩০ জুন বাজেট কার্যক্রম সম্পূর্ণ হবে। এই দিনক্ষণ উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্প্রতি চিঠি দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে বাজেট প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এনবিআরের চেয়ারম্যান। চিঠির তথ্য অনুযায়ী, ১৩ মে পেশাজীবী সমিতি ও স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষ…

Read More

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি নিহত হয়েছেন। তার নাম আবু কাউসার (৩০),ওরফে বড় কাউসার। তিনি লক্ষ্মীপুর সদরের পশ্চিম লক্ষ্মীপুর ইউনিয়নের ইউনুস মিয়ার ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশের একজন উপপরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আবু কাউসার অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামি। বুধবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর তিন নম্বর ব্রিজের কাছে আটক করতে গেলে তিনি পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়েন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে কাউসার গুরুতর আহত হন।…

Read More

আইএস নির্মূলকেই সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছি : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেন, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে নির্মূল করার কাজকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। জিহাদি গ্রুপটি যখন ইরাক ও সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা হারাচ্ছে তখন ওবামা এ কথা বললেন। হোয়াইট হাউসে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওবামা বলেন, ‘তাদের নেতৃত্ব, তাদের আর্থিক নেটওয়ার্ক ও তাদের অবকাঠামোর ওপর আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আমরা তাদের নির্মূল ও পরাজিত করতে যাচ্ছি।’ আইএস গ্রুপের অন্য নাম ব্যবহার করে তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি, তুরস্ক থেকে বেলজিয়াম পর্যন্ত আইএসআইএল এখনো ভয়াবহ হামলা চালাতে সক্ষম।’ তিনি বলেন,…

Read More

বার্ন ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিতব্য ৫শ’ শয্যার আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর চানখাঁরপুলের নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে আয়োজিত অনুষ্ঠানে বার্ন ইন্সটিটিউটের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্পের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্ব্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সেনাবাহিনী প্রধানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের…

Read More