রাজধানীতে একই পরিবারের ৪ জন অ্যাসিডদগ্ধ

DMCরাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

দগ্ধ ব্যক্তিদের সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। তারা হলেন- সুরুজ মিয়া, তার স্ত্রী মাহফুজা আক্তার, মেয়ে রিমা এবং মাহফুজার বোন নিলুফা।

হাসপাতালে চিকিৎসাধীন সুবর্ণা জানান, আজ সকাল ৬টার দিকে টোকা দেওয়ার শব্দে দরজা খুলে দেখেন দুজন মুখোশধারী। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে তারা। এ সময় সুবর্ণার চিৎকার শুনে তার মেয়ে, বোন ও স্বামী তাকে ধরতে এলে তাদের হাতেও এসিড লাগে। এতে তারা সামান্য দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকাল ৭টার দিকে দগ্ধ সুবর্ণাকে ঢামেকে নিয়ে আসেন তার স্বামী। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার অভিযোগের ভিত্তিতে স্বামী সুরুজকে আটক করা হয়েছে। তাকে ঢামেক পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

দিয়া ইসলাম /  ০৯

Related posts

Leave a Comment