স্টাফ রিপোর্টার,২৪ আগস্ট,২০২৩(বিবিনিউজ ):সাভারে একটি বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হাত পা বেধে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ তিনজকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়,সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে দুলাল নামের এক ব্যক্তির এক তলা বাড়িতে গভীর রাতে তিন ব্যক্তি জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির সবাইকে অচেতন করে নবম শ্রেণীর ওই ছাত্রীকে হাত পা বেধে ব্যাপক মারধর করে সংঘবন্ধ ধর্ষণ করেন দুর্বৃওরা। এসময় তারা বাড়ির আলমারী ভেঙে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। পরে ভোর রাতে বাড়ির সকলের জ্ঞান ফিরে এলে বিষয়টি সবাই বুঝতে পারেন। এসময় আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়,তাদের বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ও ভয়ংকর অপরাধী হাবিবুল্লার সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো দীর্ঘদিন ধরে। পরে তারা আইনি ব্যবস্থা নিলে হাবিবুল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হন। তার নির্দেশে এঘটনা ঘটনো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এঘটনায় সকালে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে হাবিবুল্লার ছেলে রশিদ ও ভাই কামাল ও দিল মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনার পর থেকে হাবিবুল্লাহ পলাতক রয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ভাকুর্তা এলাকায় পরিবারের সবাইকে অচেতন করে লুট ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সাভারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
