কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

bonduk_juddhaকক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও চারটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে রামু উপজেলার পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মো. নিজাম উদ্দিন (৩০) ও রতন রুদ্র (৩১)। তার তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। রামু থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামুর পানেরছড়া এলাকায় র‌্যাবের একটি দল ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে একটি তেলবহনকারী ভ্যান পৌঁছালে র‌্যাব থামার জন্য সংকেত দেয়। এ সময় চালক দ্রুত গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যেতে চাইলে র‌্যাব সদস্যরা ধাওয়া দেয়। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

Related posts

Leave a Comment