টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাচারের সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১০ কোটি ২০ লাখ টাকা। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীসংলগ্ন রহমানের মৎস্যখামার এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন তিনি। বিজিবি সূত্র জানায়, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা…

Read More

সাভার ও আশুলিয়া থেকে চার লাশ উদ্ধার

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সাভারের আমিনবাজার, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে সাভারের বিরুলিয়া এলাকায় নিজ ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাইহাজ রাফিদকে (১৫) দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল…

Read More

বুরকিনা ফাসোতে বোমা হামলায় নিহত ৬

লোম, ১২ আগস্ট : বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় প্রদেশ গুরমায় একটি গাড়িবহরে বোমা হামলায় ছয় জন নিহত হয়েছে। গাড়িটিকে পাহারা দিয়ে নিয়ে আসা হচ্ছিল। শনিবার দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। বিবৃতিতে বলা হয়, গাড়িটি স্বর্ণ খনিতে যাওয়ার পথে রাস্তা পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে পাঁচ সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

Read More

ঈদের নায়িকা বুবলী

এদেশের চলচ্চিত্র শিল্পকে প্রায় একাই টেনে নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। সেক্ষেত্রে দীর্ঘ কয়েকবছর ধরে আমাদের চলচ্চিত্র শিল্পের যে খরা এবং পারস্পরিক বৈরিতা সেদিক বিবেচনায় শাকিব খানের সাথে একটি জুটির খুবই প্রয়োজন ছিল। কারণ এর আগে কোনো সুপারস্টারের ছবি রিলিজ বা নানা প্রসঙ্গ নিয়ে এতটা প্রতিবন্ধকতা আসেনি। এটা আজ প্রমাণিত যে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি লগ্নি হয় শাকিব খানের ছবিতে। সেক্ষেত্রে শাকিব-বুবলী জুটির বেশকিছু সফল ছবির তালিকা দীর্ঘ হয়েছে খুব অল্প সময়ে। তাই এসব বিবেচনা করলে শাকিবের সাথে পরীক্ষিত অভিনেত্রীর নাম বুবলী। গত কয়েক ঈদে শাকিব বুবলী জুটির একাধিক ছবি…

Read More

কুমিল্লার এক মামলায় খালেদার জামিন বহাল

কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগ ওই আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেয়। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল রইল।

Read More

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ২০ আগস্ট পবিত্র হজ্ব

সৌদি আরবে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২০ আগস্ট পবিত্র হজ্ব। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, আজ রবিবার ১২ আগস্ট আরব দেশগুলোতে শুরু হবে জিলহজ্ব মাস। এ তথ্য জানায় আরব নিউজ। আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হজ্বের অংশ হিসেবে হাজীরা ১৮ আগস্ট সন্ধ্যার পর মক্কা থেকে মিনা’র উদ্দেশ্যে রওয়ানা হবেন। ১৯ আগস্ট সারাদিন মিনাতে অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের…

Read More

সড়কে অনিয়ম বরদাশত করা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয়পক্ষ প্রবেশ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করা হবে। রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকটে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।  প্রধানমন্ত্রী এ ভিত্তিপ্রস্তুর স্থাপনের পর প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সড়কে দুর্ঘটনা ঘটে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড্রাইভারদের…

Read More