প্রযুক্তির অপব্যবহার না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে দেশের ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, কেউ গুজবে কান দেবেন না, অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রযুক্তি যেন গঠনমূলক ও মানুষের কল্যাণে ব্যবহৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির কল্যাণমূলক কাজে ব্যবহারে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। শিগগিরই সড়ক পরিবহন আইন পাস করা হবে। শিক্ষার্থীদের আর রাস্তায়…
Read More